• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

কুমিল্লার চৌদ্দগ্রামে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

Reporter Name / ১০৪ Time View
Update : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

প্রভাত সংবাদদাতা,কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রামে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে বৈদ্যুতিক শক দিয়ে হত্যার দায়ে মোহাম্মদ আজাদ নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক মোহাম্মদ সুলতান উদ্দীন প্রধান এ রায় দেন।
বাদীপক্ষের আইনজীবী মো. এনামুল হক সরকার জাগো নিউজকে রায়ের বিয়ষটি নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত মোহাম্মদ আজাদ চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের বসন্তপুর গ্রামের মো. কবির হোসেনের ছেলে। রায় ঘোষণার সময় তিনি উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানাা যায়, পারিবারিক কলহের জেরে ২০২৩ সালের ২৭ জুলাই রাতে মোহাম্মদ আজাদের স্ত্রী তিন সন্তানের জননী তানিয়া বেগমকে হাতে-পায়ে বৈদ্যুতিক তার জড়িয়ে শক দিয়ে হত্যা করা হয়। পরে নিহত তানিয়া বেগমের মা মায়া বেগম বাদী হয়ে আজাদকে আসামি করে চৌদ্দগ্রাম থানায় হত্যা মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ২০২৫ সালের ১৫ নভেম্বর আসামি আজাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন। সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ এবং বিভিন্ন নথি ও তথ্য-উপাত্ত পর্যালোচনা শেষে আদালত আসামি আজাদকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category