• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই চলতে শিখে গেছে পর্তুগাল, ১৮ বছর পর প্রথমবার পেলো এমন জয়

Reporter Name / ৮৮ Time View
Update : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস : ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়াই চলতে শিখে গেছে পর্তুগাল। উয়েফা নেশনস লিগে নরওয়ের বিপক্ষে পুরোটা সময় তাকে বেঞ্চে বসিয়ে রেখে জিতেছিল তারা। রোনালদোর ক্যাম্প ছাড়ার পর তৃতীয় রাউন্ডে তো ডেনমার্ককে ৪-২ গোলে হারিয়ে দিলো। নরওয়ে ম্যাচে রোনালদো ৯০ মিনিট বেঞ্চে ছিলেন। পর্তুগালের জার্সিতে সিআরসেভেনকে দেড় যুগ পর এভাবে দেখা গেছে। মানে ১৮ বছরে প্রথমবার তাকে পুরোটা সময় বেঞ্চে বসিয়ে রাখা হয়েছিল।
এবার ডেনমার্কের বিপক্ষে তো মাঠের কোথাও দেখা গেল না রোনালদোকে। আগেই ডেনমার্কে তাঁবু ফেলা পর্তুগালের ক্যাম্প ছেড়ে যান তিনি। পাঁচবারের ব্যালন ডি’অর জয়ীকে না পেলেও কোনো প্রভাব পড়েনি তাদের ওপর। গনসালো রামোস ও জোয়াও ফেলিক্সরা দারুণ জয় এনে দিয়েছেন।
রোনালদোর অনুপস্থিতিতে তারই ক্লাব আল নাসর সতীর্থ জোয়াও ফেলিক্স ইতিহাস গড়েছেন। কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে ৮৭তম মিনিটে গোল করেন তিনি। ডিওড়ো ডালটের ক্রস থেকে শক্তিশালী শটে জাল কাঁপান তিনি।
মিস্টারচিপ-এর পরিসংখ্যান অনুযায়ী ফেলিক্স তার ক্যারিয়ারে প্রথমবার পর্তুগালের হয়ে টানা তিন ম্যাচে গোল করেছেন। ওয়েলসের বিপক্ষে, তারপর নরওয়ের বিপক্ষে এবং এবার ডেনমার্ককে গোল দিলেন তিনি। ওই গোলে রোনালদোকে ছাড়া ইতিহাস গড়েছে পর্তুগাল। স্ট্যাটসডুফুট নেটওয়ার্কের তথ্য অনুযায়ী, ১৮ বছরে প্রথমবার পর্তুগাল রোনালদোকে ছাড়া দেশের বাইরে কোনো একটি ম্যাচে চার গোল করল। শেষবার এমন কীর্তি তারা গড়েছিল ২০০৮ সালের ৬ সেপ্টেম্বর মাল্টার বিপক্ষে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category