• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

খুলনার দিঘলিয়ায় ককটেল বিস্ফোরণ, আতঙ্কে এলাকাবাসী

Reporter Name / ৬ Time View
Update : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, খুলনা : খুলনার দিঘলিয়ায় সাগর জুট স্পিনিং মিলের আবাসিক এলাকার একটি মোড়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২১ নভেম্বর) ভোররাতে দুর্বৃত্তরা সেখানে ককটেল নিক্ষেপ করলে বিকট শব্দে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সাগর জুট স্পিনিং মিলের আবাসিক এলাকার তিন রাস্তার মোড়ে ফজরের নামাজের আগে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের শব্দে স্থানীয় বাসিন্দাদের ঘুম ভেঙে যায়। পরে তারা ঘটনাস্থলে ধোঁয়া দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। খবর পেয়ে দিঘলিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরণের আলামত সংগ্রহ করে। দিঘলিয়া থানার ওসি অরূপ কুমার চৌধুরী বলেন, দুর্বৃত্তরা একের পর এক বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টির চেষ্টা করেছে। কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্ত করে দেখা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category