• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

খেলতে খেলতে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পর্তুগিজ ফুটবলার

Reporter Name / ৬৯ Time View
Update : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: মাঠে তখন ম্যাচ চলছে। হঠাৎই মাটিতে লুটিয়ে পড়লেন তিনি। সতীর্থ ও চিকিৎসাকর্মীরা ছুটে গেলেন তাঁর দিকে। মাঠেই দেওয়া হলো জরুরি চিকিৎসা, ব্যবহার করা হলো ডিফিব্রিলেটরও। এরপর দ্রুত হাসপাতালে নেওয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো গেল না ২৫ বছর বয়সী পর্তুগিজ ফুটবলার কেভিন ক্যাস্ত্রোকে।
শনিবার পর্তুগালের মালভেইরায় এ ঘটনা ঘটে। রিয়াল স্পোর্ট ক্লাবের হয়ে এস্ত্রেলা দা আমাদোরার বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলছিলেন ক্যাস্ত্রো। ম্যাচের মাত্র ১০ মিনিটের মাথায় অসুস্থ বোধ করে মাঠে পড়ে যান এই মিডফিল্ডার।
পর্তুগিজ সংবাদমাধ্যম ‘এ বোলা’ জানিয়েছে, দুই দলের চিকিৎসাকর্মীরা দ্রুত তাঁর শুশ্রূষা শুরু করেন। এস্ত্রেলা দা আমাদোরার চিকিৎসকেরা ডিফিব্রিলেটর দিয়ে তাঁকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করেন। পরে জাতীয় জরুরি চিকিৎসা সংস্থা আইএনইএমের কর্মীরাও ঘটনাস্থলে পৌঁছান। কিন্তু কিছুতেই বাঁচানো যায়নি তাঁকে।
চলতি মৌসুমেই পর্তুগিজ তৃতীয় স্তরের দল রিয়াল স্পোর্ট ক্লাবে যোগ দিয়েছিলেন ক্যাস্ত্রো। এর আগে তাঁর ক্যারিয়ারের বড় অংশ কেটেছে ইংল্যান্ডে। ওয়েস্টব্রমের হয়ে ২০২১ সালে মূল দলে অভিষেক হয় ক্যাস্ত্রোর। ক্লাবটির হয়ে দুটি সিনিয়র ম্যাচও খেলেছেন। আর্সেনালের বিপক্ষে কারাবাও কাপের ম্যাচে অভিষেকের পর সোয়ানসি সিটির বিপক্ষেও মাঠে নেমেছিলেন তিনি।
ওয়েস্টব্রম থেকে ধারে বার্টন অ্যালবিয়ন, নটস কাউন্টি ও গেটসহেডে খেলেছেন ক্যাস্ত্রো। পরে ইয়র্ক সিটি, চিপেনহ্যাম টাউন, ক্যামব্রিজ সিটি ও ইস্টবোর্ন বরোর মতো ইংলিশ ক্লাবগুলো গত মাসে যোগ দেন পর্তুগালের রিয়াল স্পোর্টে।
ক্যাস্ত্রোর মৃত্যুতে শোক জানিয়ে তাঁর সাবেক ক্লাব ওয়েস্টব্রম বলেছে, তাঁর স্মরণে আজ চ্যাম্পিয়নশিপে বার্নলির বিপক্ষে ম্যাচের ২৫তম মিনিটে এক মিনিট করতালি দেওয়া হবে এবং খেলোয়াড়েরা কালো আর্মব্যান্ড পরবেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category