• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
Headline
গুজরাটের কূপে রহস্যময় ঢেউ, যা বলছেন ভূতত্ত্ববিদরা ওপেনএআই-অ্যান্থ্রপিককে টক্কর দিতে মেটার নতুন এআই কোডিং টুল ইনকগনিটো মোড কি আসলেই অনলাইন প্রাইভেসি নিশ্চিত করে? উইচ্যাট কী, কেন এটি চীনের সবচেয়ে জনপ্রিয় অ্যাপ? আসছে নতুন সুবিধা, পিসিতেও খেলা যাবে এক্সবক্স ৩৬০-এর গেম রকেটের পর এবার মহাকাশে এআই সাম্রাজ্য গড়তে চায় স্পেসএক্স বন্যার শঙ্কা, গাইবান্ধায় সব নদীর পানি বাড়ছে, ৪৫ পয়েন্টে ভাঙন তিতাসে ইউএনও এক মাস , ভারপ্রাপ্ত কর্মকর্তা চালাচ্ছেন দাপ্তরিক কার্যক্রম গভীর সমুদ্রের সম্পদ আহরণের চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছুটিতে থাকা ৫ শতাধিক শ্রমিক জানলেন তাদের আর চাকরি নাই

গভীর সমুদ্রের সম্পদ আহরণের চেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ৬ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

প্রভাত সংবাদদাতা, কক্সবাজার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘প্রকৃতিকে সংরক্ষণ করেই পর্যটনের উন্নয়নের চেষ্টা করতে হবে। আগামী প্রজন্মের জন্য একটি অর্থনৈতিক শক্তিশালী বাংলাদেশ রেখে যেতে চাই। কক্সবাজারের সমুদ্র সম্পদ, পর্যটন শিল্প, গভীর সমুদ্র বন্দর এবং অন্য প্রাকৃতিক যে সম্পদ আছে, এগুলো আহরণ করলে বিশাল একটি রাজস্ব শুধুমাত্র এই জেলা থেকে আহরণ করা সম্ভব। গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানের জন্য অনুমতি দেওয়া হয়েছে। গভীর সমুদ্রের সম্পদ আহরণের প্রচেষ্টা চলছে। কক্সবাজারে ব্লু ইকোনোমি এবং মেরিন সায়েন্স ইউনিভার্সিটি গঠনের প্রক্রিয়া চলছে। ওইখানে সমুদ্র ভিত্তিক গবেষণা পরিচালিত হবে।’শুক্রবার (৭ আগস্ট) দুপুরে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে ‘স্বপ্নচূড়া আবাসিক প্রকল্পের’ উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কক্সবাজারকে শুধুমাত্র পর্যটন এলাকা হিসেবেই মানুষ চেনে। কিন্তু কক্সবাজারে যে আরও অনেক বেশি সম্পদ লুকায়িত আছে, সেগুলোকে আমাদের আহরণ করতে হবে। আমরা আবিষ্কার করেছি, এখানকার সম্পদ। প্রকৃতি আমাদেরকে দিয়েছে, আমরা শুধু তার সম্ভাবনাকে আবিষ্কার করবো। সে অর্জন করার মধ্য দিয়ে পরবর্তী প্রজন্মের জন্য আমরা একটি অর্থনৈতিক শক্তিশালী বাংলাদেশ রেখে যেতে চাই। এটাই হচ্ছে আমাদের প্ল্যান। তারেক রহমানের যে প্ল্যান সে প্ল্যান বাস্তবায়ন করবো আমরা ইনশাল্লাহ। আর এই প্ল্যান বাস্তবায়ন করতে সবার সহযোগিতা প্রয়োজন।’
মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘প্রকৃতিকে সংরক্ষণ করেই পর্যটনের উন্নয়নের চেষ্টা করবেন। প্রকৃতিকে সংরক্ষণ করে রিসোর্ট বানানো হবে। শুধুমাত্র উঁচু উঁচু বিল্ডিং দিয়ে কোনও ট্যুরিজম হতে পারে না, প্রকৃতিকে সংরক্ষণ করে প্রাকৃতিকভাবে স্থাপনা করতে হবে। সমুদ্র সৈকতকে আরও সুন্দর করা হবে।’
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, প্রকৌশলী জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী সভায় সালাহউদ্দিন আহমদ আরও বলেন, ‘পুরো ১০০ কিলোমিটার জুড়েই সমুদ্রসৈকতকে ব্যবহার করা হবে। যাতে দেশি-বিদেশি পর্যটকদের আকৃষ্ট করা যায় সেইরকম কর্মকাণ্ড শুরু করতে হবে। কক্সবাজারকে নিয়ে যেন পুরো জাতি গর্ব করতে পারে সেভাবেই সাজাতে হবে।’বক্তব্য শেষে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের স্বপ্নচূড়া আবাসিক প্রকল্পের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এ সময় কক্সবাজারের উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী, মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ, সংরক্ষিত আসনের নারী সংসদ সদস্য শামীম আরা স্বপ্না, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এ টি এম নুরুল বশর চৌধুরী, কক্সবাজারের জেলা প্রশাসক আব্দুল মান্নান, কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমান, কক্সবাজারের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ সাবের, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব সানজিদা বেগম, লে. কর্নেল আবু নাঈম মুহাম্মদ তালাত, কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের স্বপ্নচূড়া আবাসিক প্রকল্প উদ্বোধনের পর কক্সবাজার মেডিক্যাল কলেজ হাসপাতাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এবং পরিদর্শন করেন মন্ত্রী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category