• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
Headline
দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষর লেখাপড়া রেখে বিশ্বের বুকে কোনো জাতি গৌরব অর্জন করতে পারে না : এলজিআরডি মন্ত্রী মেট্রোরেলের ৪৬টি পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে সম্বোধনে আর ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য হবে: সিইসি সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শিল্পে গ্যাস সংকট ঠেকাতে নতুন এলএনজি টার্মিনাল ১৫০ কূপ খননের পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

গরমে হাঁসফাঁস অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

Reporter Name / ৬৯ Time View
Update : শনিবার, ৩০ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ এখন রাজধানীর জাতীয় চিড়িয়াখানার অন্যতম আকর্ষণ। বিরল বৈশিষ্ট্যের এই সাদা মহিষটিকে এক নজর দেখতে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। প্রাণীটির জন্য বিশেষ পরিচর্যার ব্যবস্থাও করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
সরেজমিনে দেখা গেছে, গরম আবহাওয়ার কারণে প্রাণীটিকে স্বস্তি দিতে দিনে দুই থেকে তিনবার গোসল করানো হচ্ছে। পাইপের মাধ্যমে পানি ছিটিয়ে শরীর ঠান্ডা রাখার ব্যবস্থাও করা হয়েছে। এছাড়া তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে শিগগিরই খাঁচায় একটি স্ট্যান্ডফ্যান স্থাপনের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
চিড়িয়াখানা সূত্রে জানা যায়, মহিষটি প্রতিদিন প্রায় ২৫ কেজি নেপিয়ার ঘাস, ৫ কেজি ছোলা ও ভুসি খায়। এছাড়া দিনে প্রায় আধা মণ পানি পান করে। প্রয়োজন অনুযায়ী খাদ্যের পরিমাণ আরও বাড়ানো হতে পারে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ।
জাতীয় চিড়িয়াখানার কিউরেটর আতিকুর রহমান জানান, নির্ধারিত সময়সূচি অনুযায়ী দিনে কয়েক দফায় মহিষটিকে খাবার দেওয়া হচ্ছে। সকাল ৯টার দিকে ছোলা-ভুসি, বেলা ১১টা ও দুপুর ২টার পর ঘাস এবং বিকেল ৩টার দিকে আবার ছোলা-ভুসি দেওয়া হয়।
গত বুধবার (২৭ মে) রাতে মহিষটিকে জাতীয় চিড়িয়াখানায় আনা হয়। বর্তমানে এটি ‘এল-০৭’ নম্বর খাঁচায় রাখা হয়েছে। দর্শনার্থীদের সুবিধার্থে খাঁচার সামনে পরিচিতি বোর্ডে বাংলায় ‘সাদা মহিষ (ডোনাল্ড ট্রাম্প)’ এবং ইংরেজিতে ‘Albino Buffalo’ লেখা রয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, মহিষটির পাশের খাঁচায় একটি গয়াল রাখা হলেও সেটি মুক্তভাবে চলাচল করতে পারে। তবে গৃহপালিত প্রাণী হওয়ায় ‘ডোনাল্ড ট্রাম্প’কে বেঁধে রাখা হয়েছে, কারণ এমন পরিবেশেই সে অভ্যস্ত।


আপনার মতামত লিখুন :
More News Of This Category