• বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
Headline
রামিসা হত্যার বিচার দাবিতে পল্লবী থানায় ঢুকে এলাকাবাসীর বিক্ষোভ হাম ও উপসর্গে সাত জনের মৃত্যু, একদিনে সর্বোচ্চ রোগী অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে কাজ করতে চাই না: ভূমি প্রতিমন্ত্রী অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ বনশ্রীর মাদ্রাসায় ছাত্রদের ধর্ষণের অভিযোগে একজন গ্রেফতার বাংলাদেশ বর্তমানে কোরবানিযোগ্য পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং করতে চায় আরব আমিরাত দেশে যত অপকর্ম হচ্ছে সব জামায়াত করছে: দুদু রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে বিবেচনায় আসবে না ধর্ষণ মামলা : আইনমন্ত্রী ব্রাইট স্কুল চেয়ারম্যান ‘গালি দেয়ায়’ ছাত্রীর গলায় ফাঁস, বিচার দাবিতে বিক্ষোভ

গাইবান্ধায় মসলার বাজারে আগুন : বাড়তি দামে নাভিশ্বাস ক্রেতাদের

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬

মো. নজরুল ইসলাম, গাইবান্ধা: পবিত্র ঈদুল আজহা যতই ঘনিয়ে আসছে, ততই উত্তাপ ছড়াচ্ছে গাইবান্ধার মসলার বাজার। গাইবান্ধা জেলার সাতটি উপজেলা জুড়ে এখন যেন এক অস্থির পরিস্থিতি বিরাজ করছে। কোরবানির মাংস রান্নার প্রধান উপকরণ জিরা, ছোট এলার্চ, বড় এলার্চ, দারুচিনি, ধনিয়া, আদা, রসুন, পেঁয়াজ ও লবঙ্গের দাম বেড়ে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো পড়েছে চরম বিপাকে।
গাইবান্ধা জেলা শহরের বড় মসলার মার্কেট, পুরাতন বাজার, ডিবি রোড, হকার্স মার্কেট ছাড়াও গোবিন্দগঞ্জ, পলাশবাড়ী, সুন্দরগঞ্জ, সাদুল্লাপুর, নলডাঙ্গার হাট, বামনডাঙ্গা ও কাটগড়া হাট ঘুরে দেখা গেছে, ঈদকে ঘিরে মসলার চাহিদা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসায়ীরাও বাড়িয়ে দিয়েছেন দাম। বিশেষ করে জেলার প্রত্যন্ত অঞ্চলের বাজারগুলোতে দাম আরও বেশি হওয়ায় বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা।
বর্তমানে বাজারে ভালো মানের জিরা বিক্রি হচ্ছে ৭০০ থেকে ৮০০ টাকা কেজি দরে। যা এক মাস আগেও ছিল অনেক কম। আদা বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২২০ টাকা, দেশি রসুন ৯০ থেকে ১০০ টাকা, ছোট এলার্চ প্রতি কেজি ৪৪০০ থেকে ৫২০০ টাকা প্রতি কেজি, বড় এলার্চ, ২৬০০ থেকে ৩০০০ টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি। দারুচিনি ৫০০ থেকে ৬৫০ টাকা এবং লবঙ্গ ১৫০০ থেকে ১৬০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া পেঁয়াজের দামও বেড়ে বর্তমানে ৫০ টাকা কেজির আশেপাশে বিক্রি হচ্ছে।
গাইবান্ধা পুরাতন বাজারে বাজার করতে আসা মাহমুদা আকতার মুন্নি ক্ষোভ প্রকাশ করে বলেন, ঈদ এলেই ব্যবসায়ীরা যেন দাম বাড়ানোর প্রতিযোগিতায় নামেন। আগে যে টাকায় পুরো বাজার করা যেত, এখন শুধু মসলা কিনতেই শেষ হয়ে যায়। গরুর মাংস রান্না করবো, কিন্তু মসলার দাম শুনে মাথায় হাত।
পুরাতন বাজারের এক খুচরা মসলা বিক্রেতা জানান, পাইকারি বাজারেই এখন বাড়তি দামে মসলা কিনতে হচ্ছে। ফলে খুচরা বাজারেও তার প্রভাব পড়েছে। তিনি বলেন,কোরবানির ঈদে মসলার চাহিদা কয়েকগুণ বেড়ে যায়। বিশেষ করে বড় এলার্চ, ছোট এলার্চ, জিরা, মরিচ, আদা ও রসুন বেশি বিক্রি হয়।
কিন্তু এবার দাম একটু বেশিই বেড়েছে।
অন্যদিকে, জেলার বিভিন্ন গ্রামের ক্রেতারা অভিযোগ করছেন, শহরের তুলনায় প্রত্যন্ত এলাকার হাট-বাজারগুলোতে মসলার দাম আরও বেশি রাখা হচ্ছে। নলডাঙ্গার হাটে বাজার করতে আসা কৃষক সুজা মিয়া বলেন,গ্রামের বাজারে কোনো নিয়ন্ত্রণ নাই। দোকানদার যে যার মতো দাম নিচ্ছে। গরু কিনবো, না মসলা কিনবো সেই চিন্তায় আছি।
ক্রেতারা বলছেন, ঈদ সামনে রেখে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় মসলা মজুত করে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা করছেন। ফলে প্রতিদিনই বাড়ছে দাম। বাজারে কার্যকর তদারকি না থাকায় ক্রেতারা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সাধারণ মানুষের দাবি, কোরবানির ঈদের আগে মসলার বাজার নিয়ন্ত্রণে প্রশাসনের কঠোর নজরদারি ও নিয়মিত অভিযান পরিচালনা করা প্রয়োজন। তা না হলে সাধারণ মানুষের উৎসবের বাজার করা অনেক পরিবারের জন্য দুশ্চিন্তায় কারণ হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category