• রবিবার, ১৯ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
Headline
নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ অপরিকল্পিত নগরায়ণে বসবাসের অযোগ্য হয়ে উঠছে ঢাকা বিমানবন্দরের ক্যানোপিতে বিভিন্ন শ্রেণির মানুষের অবাধ প্রবেশ নির্বাচন কে করবে, না করবে এটা আদালত ও ইসির বিষয়: রিজভী আমার লজ্জা হয় এদের মতো একটি বিরোধীদল সংসদে: হারুনুর রশিদ কর্মপরিবেশ উন্নয়নে বাংলাদেশ নতুন যাত্রা শুরু করেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ক্ষমতার লোভে গণতন্ত্রকে হুমকিতে ফেলা যাবে না: ইশরাক ভারী বৃষ্টিতে বাড়ছে নদীর পানি, ৫ জেলায় আকস্মিক বন্যার শঙ্কা ভবনের চিলেকোঠায় বাবা ও ছেলেকে আটকে নির্যাতন-চাঁদা আদায়, গ্রেফতার ৩ শাপলা চত্বরে ৬১ জনকে হত্যার তথ্য মিলেছে, শনাক্ত ৫৮: চিফ প্রসিকিউটর

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণের মুলহোতা প্রতারক হরিদাস চন্দ্র তরণী দাস গ্রেফতার

Reporter Name / ৩৩ Time View
Update : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

প্রভাত সংবাদদাতা,গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীর বহুল আলোচিত হরিদাস চন্দ্র তরনী দাসকে গ্রেফতার করেছে ঢাকা অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) পুলিশ। রোববার রাতে ঢাকা সিআইডির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে পলাশবাড়ী উপজেলার মধ্যরামচন্দ্রপুর শ্রী শ্রী রাধা গোবিন্দ কালী মন্দির এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তার নামে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একটি মানি লন্ডারিং মামলা রয়েছে।
পুলিশ জানায়, রবিবার রাত সাড়ে ১২টার দিকে গাইবান্ধা পলাশবাড়ির শ্রী শ্রী কালি মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয় দিয়ে কয়েক ব্যক্তি মন্দিরে প্রবেশ করেন। তারা হরিদাস চন্দ্র তরণী দাসকে বাইরে আসতে বলেন। পরে মন্দিরের বাইরে তাকে হাতকড়া পরিয়ে একটি গাড়িতে তোলা হয়। হরিদাসকে একটি মানি লন্ডারিং মামলায় তাকে আটক করেছে সিআইডি। মানি লন্ডারিং ছাড়াও হরিদাসের বিরুদ্ধে রয়েছে অর্থ আত্মসাৎ, প্রতারনা,ধর্মীয় উস্কানি, মন্দির,শশ্মান ও জমি দখল,রাষ্ট্র বিরোধী ষড়যন্ত্রসহ অসংখ্য অভিযোগ রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত মন্দির এলাকায় কোনো অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়নি। মন্দির এলাকার পরিবেশ স্বাভাবিক রয়েছে। সেখানে পরিবেশ স্বাভাবিক রাখতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
গাইবান্ধার পলাশবাড়ীর হোসেনপুরে বিশ্বের বৃহত্তম ৮১ ফুট উচ্চতার ‘রামমূর্তি’ স্থাপন ও নির্মাণকাজ নিয়ে সম্প্রতি ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির কমিটি নির্মাণ কাজ স্থগিত করে। ওই সময় মন্দির কর্তৃপক্ষ জানায়, রামমূর্তি নির্মাণকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে নানা ধরনের প্রশ্ন, মতামত ও প্রতিবাদ উঠে এসেছে। সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখা এবং মুসলিম সম্প্রদায়ের অনুভূতির প্রতি সম্মান জানিয়ে এই মন্দিরের নির্মাণকাজ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হরিদাস চন্দ্র তরনী দাসের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ সরোয়ার আলম খান। তিনি জানান, ঢাকা সিআইডি পুলিশের একটি দল গত রোববার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি জানান, গত ২০১৮ সালেও হরিদাস প্রতারনা মামলায় র্যাবের হাতে ও গ্রেফতার হয়েছিল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category