• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
Headline
ফানুস ওড়ানোয় বিশেষ নজরদারি, বৌদ্ধদের দুই উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস শারদীয় দুর্গোৎসব ঘিরে খুলনায় এবার ৮১৮টি মন্দিরে পূজা-অর্চনার আয়োজন ব্যালন ডি’অরে নতুন ভোটে মেসির চেয়ে এগিয়ে রোনালদো! ইমরান-পুত্রদের সাক্ষাৎকারের জের, ধারাভাষ্য থেকে বাদ ইংল্যান্ডের দুই কিংবদন্তি! এমিলিয়ানো মার্টিনেজের শারীরিক অবস্থার উন্নতির খবরে স্বস্তি পরিচ্ছন্নতাকর্মীদের পূজার উপহার দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী- ডিএসসিসি প্রশাসক আবারও গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা সরকারি চাকরিজীবীরা এ মাসেই বাড়তি বেতন পাবেন, আগের হারে ভাতা দেয়া হবে চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন শেষ করা কঠিন : ইসি মাছউদ বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: দীনেশ ত্রিবেদী

‘গাজার কী করা হয়েছে, দেখুন’: স্যাটেলাইট ছবি শেয়ার অ্যাঞ্জেলিনা জোলির

Reporter Name / ৮২ Time View
Update : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

প্রভাত ডেস্ক: গাজায় ইসরায়েলের যুদ্ধের আগে ও পরের স্যাটেলাইট ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তিনি বলেছেন, এখন গুগল আর্থ খুললেই গাজার কী পরিণতি হয়েছে, তা দেখা যাচ্ছে। রবিবার (৪ অক্টোবর) দীর্ঘ এক পোস্টে জোলি ইসরায়েলের নাম উল্লেখ না করলেও বলেছেন, গাজার ‘পুরো পুরো এলাকাগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে’। মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অবকাঠামোও ‘ক্ষতিগ্রস্ত বা ধ্বংস’ হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
জোলি বলেন, গাজার প্রায় ১৯ লাখ ৮০ হাজার মানুষের মানবিক সহায়তা প্রয়োজন। তবে তিনি উল্লেখ করেন, ত্রাণ ও আশ্রয় সামগ্রী এখনও নানা বিধিনিষেধ ও বিলম্বের মুখে পড়ছে। তিনি লেখেন, গুগল আর্থে অবকাঠামোগত ধ্বংসযজ্ঞ অসাধারণ স্পষ্টতায় দেখা যাচ্ছে।
জোলি আরও বলেন, শীত আসার আগেই মানুষের আশ্রয়ের ব্যবস্থা করা প্রয়োজন। প্রয়োজনীয় মাত্রায় বেসামরিক মানুষের কাছে মানবিক সহায়তা পৌঁছাতে হবে। হাসপাতালগুলোর প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রীও সরবরাহ করা দরকার।

সূত্র: আল জাজিরা


আপনার মতামত লিখুন :
More News Of This Category