• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
Headline
বাগেরহাটে চাকুরী বহাল রাখার দাবি আউটসোর্সিং কর্মচারীদের পাচার হওয়া ৩০ লাখ কোটি টাকা দেশে ফেরত আনার দাবি তুরাগ নদীতে ছাত্রলীগ নেতাকর্মীর মরদেহ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ ২৯ জুন প্রকাশ পাবে নোরা ফাতেহি- সঞ্জয়ের নতুন গান ‘চ্যাম্পিয়ন’ ব্যক্তিগত সীমাবদ্ধতার উর্দ্ধে উঠে সমাজ ও মানুষের জন্য কাজ করতে হবে-প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বাংলাদেশের সবচেয়ে বড় বাস্তবতা এখন চীন ও ভারতের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি দোকান মালিক সমিতির অর্থমন্ত্রী দুঃসাহসী, গগনস্পর্শী বাজেট দাঁড় করিয়েছেন: আলতাফ হোসেন চৌধুরী বাজারে চালসহ সব দ্রব্যের মূল্য স্থিতিশীল: সংসদে খাদ্য প্রতিমন্ত্রী ডা. এবিএম আব্দুল্লাহ পদ বাতিলের বিষয়ে জবাব দেয়নি বিএমইউ প্রশাসন

গাজীপুরে কারখানায় হঠাৎ অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

Reporter Name / ৪২ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা, গাজীপুর: গাজীপুর মহানগরীর ভোগড়া এলাকায় একটি পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে অর্ধশতাধিক শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (১১ মে) সকালে গাজীপুর মহানগরীর ভোগড়া চৌধুরী বাড়ি এলাকায় প্যান এশিয়া ক্লদিং লিমিটেড কারখানায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানা কর্তৃপক্ষ একদিনের ছুটি ঘোষণা করেছে।
শিল্প পুলিশ ও কারখানা শ্রমিক সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকায় প্যান এশিয়া ক্লদিং লিমিটেড নামক তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সোমবার সকালে কাজে যোগ দিলে হঠাৎ করে কয়েকজন শ্রমিক অসুস্থ বোধ করেন। এরপর বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ বোধ করলে অন্তত ৫০ জনকে স্থানীয় তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বেশিরভাগ শ্রমিকই বাড়ি ফিরে গেলেও বেশ কয়েকজন এখনো ভর্তি আছেন। তবে তারা সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
কারখানা সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে প্রায় ২ হাজার ২০০ শ্রমিক কর্মরত রয়েছেন। সোমবার সকালে কাজ চলাকালে হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের মধ্যে অন্তত ৪০ জনকে চিকিৎসার জন্য তায়রুন্নেসা মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হয়।
কারখানার সিনিয়র এক্সিকিউটিভ হারুন অর রশিদ বলেন, আমি সকালে কারখানায় ছিলাম। হঠাৎ দেখি প্রায় অর্ধশত শ্রমিক মাথা ঘুরে পড়ে যায়। তাদের মধ্যে ৪০ জন অসুস্থ শ্রমিককে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা শেষে কী কারণে তারা অসুস্থ হয়েছেন, তা জানাতে পারবেন।
গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান বলেন, শ্রমিকরা মনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অনেকেরই মাথা ঘোরানো ও বমির সমস্যা দেখা যাচ্ছে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসেন জানিয়েছেন, চিকিৎসকরা এটিকে ম্যাস সাইকোজেনিক ডিজিজ বলে জানিয়েছেন। সবাই আশঙ্কামুক্ত আছেন। এখন পর্যন্ত আমরা দুটি হাসপাতালে ৫৫ জনের মতো ভর্তি হওয়ার খবর পেয়েছি। অনেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category