• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
Headline
বাগেরহাটে চাকুরী বহাল রাখার দাবি আউটসোর্সিং কর্মচারীদের পাচার হওয়া ৩০ লাখ কোটি টাকা দেশে ফেরত আনার দাবি তুরাগ নদীতে ছাত্রলীগ নেতাকর্মীর মরদেহ ভাসার খবর ভিত্তিহীন: পুলিশ ২৯ জুন প্রকাশ পাবে নোরা ফাতেহি- সঞ্জয়ের নতুন গান ‘চ্যাম্পিয়ন’ ব্যক্তিগত সীমাবদ্ধতার উর্দ্ধে উঠে সমাজ ও মানুষের জন্য কাজ করতে হবে-প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বাংলাদেশের সবচেয়ে বড় বাস্তবতা এখন চীন ও ভারতের সঙ্গে ক্রমবর্ধমান বাণিজ্য ঘাটতি ক্ষুদ্র ব্যবসায়ীদের ভ্যাটের আওতামুক্ত রাখার দাবি দোকান মালিক সমিতির অর্থমন্ত্রী দুঃসাহসী, গগনস্পর্শী বাজেট দাঁড় করিয়েছেন: আলতাফ হোসেন চৌধুরী বাজারে চালসহ সব দ্রব্যের মূল্য স্থিতিশীল: সংসদে খাদ্য প্রতিমন্ত্রী ডা. এবিএম আব্দুল্লাহ পদ বাতিলের বিষয়ে জবাব দেয়নি বিএমইউ প্রশাসন

চট্টগ্রামে দুই সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে ৪ জনের মৃত্যু

Reporter Name / ১৪৭ Time View
Update : শুক্রবার, ২৬ জুন, ২০২৬

প্রভাত সংবাদদাতা, চট্টগ্রাম: চট্টগ্রামের নগরী ও জেলার রাউজান উপজেলায় দুটি সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) দুপুরে পৃথক এসব ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের চৌধুরীহাট ঝিকুটি পাড়া রতন ডাক্তারের নির্মাণাধীন বাড়ির সেপটিক ট্যাংকে কাজ করতে নেমে মারা যান দুই নির্মাণশ্রমিক। নিহতরা হলেন, রাউজান নোয়াপাড়া ইউনিয়নের কচুখাইন এলাকার প্রদীপ দাশ ও বোয়ালখালী উপজেলার কদুরখিল এলাকার সমীরণ দাশ।

স্থানীয়রা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে প্রদীপ সেপটিক ট্যাংকে নামার পর জমে থাকা গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। তাকে উদ্ধার করতে নামা সমীরণও গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন গণমাধ্যমকে বলেন, ‘উপজেলার নোয়াপাড়া এলাকায় সেফটিক ট্যাংকের কাজ করতে নেমে দুজনের মৃত্যু হয়েছে। নিহতরা পেশায় নির্মাণশ্রমিক।’

অপরদিকে, শুক্রবার দুপুর আড়াইটার দিকে নগরের ডবলমুরিং থানাধীন ধনিয়ালাপাড়া এলাকায় সেফটিক ট্যাংকে নেমে দুই শ্রমিক মারা গেছেন। এরা হলেন- সাকিব (২৫) ও হৃদয় (২৪)। তাদের বাড়ি নোয়াখালী জেলায়।

ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম এ তথ্য নিশ্চিত করে জানান, ধনিয়ালাপাড়া এলাকার নুরুল হুদা নামের এক ব্যক্তির ভবনের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে ওই দুই যুবক ভেতরে নামেন। ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়। পরে তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category