• বুধবার, ১৩ মে ২০২৬, ১০:০৪ অপরাহ্ন
Headline
আসন্ন বাজেটে স্বাস্থ্যখাতে জিডিপির ১ শতাংশ বরাদ্দ দেয়া হবে সরকারের প্রধান অগ্রাধিকার হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি : মাহদী আমিন দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সোলার প্ল্যান্ট বসানো হবে: শিক্ষামন্ত্রী পরিচ্ছন্ন কর্মীদের ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে বহুতল ভবন নির্মাণ করবে ডিএসসিসি আদালতে আসতে আপত্তি নেই, অভ্যাস হয়ে গেছে: লতিফ সিদ্দিকী চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়ে ৩০ দশমিক ৯৪ বিলিয়ন ডলার দাম বাড়লো কোরবানির পশুর চামড়ার এসএসসি-এইচএসসি ডিসেম্বরে নয়, জানুয়ারি-এপ্রিলেই চান অংশীজনরা ৩০ লাখ কোটি টাকার ঋণের বোঝা বহন করছে সরকার : তথ্যমন্ত্রী টিকাদানে হামের সংক্রমণ কমেছে: স্বাস্থ্য অধিদফতর

চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ বেড়ে ৩০ দশমিক ৯৪ বিলিয়ন ডলার

Reporter Name / ৩ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: প্রবাসী আয় বা রেমিট্যান্স প্রবাহে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরের ১২ মে পর্যন্ত দেশে মোট ৩ হাজার ৯৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২০ দশমিক ৫ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ১২ মে একদিনে দেশে ১৬ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। এছাড়া চলতি মে মাসের প্রথম ১২ দিনে মোট রেমিট্যান্স এসেছে ১৬০ কোটি ৫০ লাখ মার্কিন ডলার। গত বছরের একই সময় এই পরিমাণ ছিল ১১৩ কোটি ৪০ লাখ ডলার। সে হিসাবে চলতি মাসে এখন পর্যন্ত রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ৪১ দশমিক ৬ শতাংশ।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ১২ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৯৩ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। অন্যদিকে ২০২৪-২৫ অর্থবছরের একই সময়ে এসেছিল ২ হাজার ৫৬৭ কোটি ১০ লাখ ডলার।
বিশ্লেষকদের মতে, বৈধ চ্যানেলে অর্থ প্রেরণে প্রণোদনা, ব্যাংকিং ব্যবস্থায় সহজ লেনদেন সুবিধা ও প্রবাসী বাংলাদেশিদের বাড়তি অংশগ্রহণের কারণে রেমিট্যান্স প্রবাহে এ ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category