• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
Headline
দ্বিপক্ষীয় বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-হংকং বিনিয়োগ সুরক্ষা চুক্তি স্বাক্ষর লেখাপড়া রেখে বিশ্বের বুকে কোনো জাতি গৌরব অর্জন করতে পারে না : এলজিআরডি মন্ত্রী মেট্রোরেলের ৪৬টি পিয়ারে ফাটল চিহ্নিত: সংসদে জানালেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে সম্বোধনে আর ‘মহামান্য’ ও ‘মাননীয়’ লেখা যাবে না রুল খারিজ, ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করা যাবে না প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও গ্রহণযোগ্য হবে: সিইসি সেপ্টেম্বরের শেষে ডেঙ্গুর প্রকোপ সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী পরিবেশদূষণ নিয়ন্ত্রণে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর শিল্পে গ্যাস সংকট ঠেকাতে নতুন এলএনজি টার্মিনাল ১৫০ কূপ খননের পরিকল্পনা রয়েছে : প্রধানমন্ত্রী

চলতি বছরই বিয়ে করছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি

Reporter Name / ৭৭ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

প্রভাত বিনোদন : চলতি বছরই ছাদনাতলায় বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী হুমা কুরেশি! দীর্ঘদিনের চর্চিত প্রেমিক ও অভিনয়প্রশিক্ষক রচিত সিংয়ের সঙ্গে জীবনের নতুন অধ্যায়ে পা রাখবেন। কবে বিয়ের পিঁড়িতে বসবেন এই চর্চিত প্রেমিক যুগল?
চলতি বছরের অক্টোবরের শেষ বা নভেম্বরের মধ্যেই বিয়ের পরিকল্পনা করছেন হুমা ও রচিত। ইতিমধ্যেই নাকি বিয়ের প্রস্তুতিও শুরু করে দিয়েছেন হুমা-রচিত! তারকাদের বিয়ে ঘিরে ভক্তদের উন্মাদনার কথা আলাদা করে বলার অপেক্ষাই রাখে না। ভেন্যু থেকে মেনু—পুরোটাই থাকে আলোচনার কেন্দ্রবিন্দুতে। সেলিব্রিটিদের ডেস্টিনেশন ওয়েডিং, বিয়ের সাজসজ্জা, হাই প্রোফাইল অতিথিদের জন্য খাবারের তালিকায় কী কী পদের বন্দোবস্ত করা হলো, তা জানতে মুখিয়ে থাকেন সাধারণ মানুষ। হুমা কুরেশির ক্ষেত্রেও যে তার ব্যতিক্রম হবে না, তা বলাই বাহুল্য।
সংগীতশিল্পী আকাসা সিং সাম্প্রতিক অতীতে রচিতকে অভিনন্দন জানিয়ে লিখেছিলেন, ‘হুমা-ই তো তোমার জীবনের এক চিলতে স্বর্গ। দুজনের সঙ্গে একটা দারুণ রাত কাটালাম।’ রচিতের জন্মদিনের অনুষ্ঠানেও একসঙ্গে দেখা যায় তাঁদের। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়েই মুম্বাইয়ে হবে বিয়ের অনুষ্ঠান। এরপর ইন্ডাস্ট্রির সতীর্থদের জন্য একটি জমকালো রিসেপশন পার্টির আয়োজন করা হবে।
হুমা ও রচিতের সম্পর্কের গুঞ্জন ‘থাম্মা’র স্ক্রিনিংয়ের সময় যুগল উপস্থিতি থেকে। এ ছাড়া কাছের বন্ধু সোনাক্ষী সিনহার বিয়েতেও রংমিলান্তি গোলাপি পোশাকে সবার নজর কেড়েছিলেন হুমা আর রচিত। সম্পর্ক নিয়ে যতই জল ঘোলা হোক না কেন, একটি শব্দও খরচ করেননি তাঁরা। ২০২৫-এর সেপ্টেম্বরে হুমা কুরেশি তাঁর দীর্ঘদিনের চর্চিত প্রেমিক ও অভিনয়প্রশিক্ষক রচিত সিংহের সঙ্গে বাগ্‌দান সেরে ফেলেছেন।
আংটি বদলের গুঞ্জনের সূত্রপাত সংগীতশিল্পী আকাসা সিংয়ের একটি পোস্ট। রচিতকে অভিনন্দন জানিয়ে লিখেছিলেন, ‘হুমা-ই তো তোমার জীবনের এক চিলতে স্বর্গ। দুজনের সঙ্গে একটা দারুণ রাত কাটালাম।’
রচিতের জন্মদিনের অনুষ্ঠানেও একসঙ্গে দেখা যায় তাঁদের। এ রকম বেশ কিছু ঘটনা থেকেই হুমা-রচিতের প্রেমের গুঞ্জন আরও জোড়ালো হয়। রচিত সিং অনেক তারকার অভিনয়প্রশিক্ষক হিসেবে কাজ করেছেন। যার মধ্যে রয়েছেন আলিয়া ভাট, রণবীর সিং ও ভিকি কৌশল।


আপনার মতামত লিখুন :
More News Of This Category