• বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
Headline
ডেঙ্গু পরিস্থিতি মারাত্মক রূপ নিতে পারে: প্রধানমন্ত্রীর প্রেস সচিব বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা সম্প্রসারণ নিয়ে বাংলাদেশ-ইইউর আলোচনা বাংলাদেশের স্বাস্থ্য খাতে সহযোগিতা জোরদারে আগ্রহী ডেনমার্ক চীনে বাংলাদেশের ওষুধ রপ্তানি সহজ করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার নিন্দা বাংলাদেশের বেশির ভাগ অপরাধের মূল কারণ মাদক: স্বরাষ্ট্রমন্ত্রী গণমাধ্যম নিয়ন্ত্রণের কোনো ইচ্ছা সরকারের নেই: তথ্যমন্ত্রী তিন মেট্রোরেল প্রকল্পে ব্যয় ২.৫০ লাখ কোটি টাকা মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৮ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ আমলে নিচ্ছি না: চিফ প্রসিকিউটর

চালু হলো বাংলায় বিনামূল্যে এআই শেখার কোর্স

Reporter Name / ১২৮ Time View
Update : রবিবার, ৩ মে, ২০২৬

তথ্য-প্রযুক্তি ডেস্ক: বাংলাদেশের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মজীবীদের কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই) সম্পর্কে মৌলিক ও ব্যবহারিক ধারণা দিতে সম্প্রতি ঢাকায় চালু হলো ব্যতিক্রমী থিংক এআইভিত্তিক প্রশিক্ষণ কোর্স। এটি সম্পূর্ণ বাংলায় তৈরি একটি বিনামূল্যে এআই শেখার পদ্ধতি। সম্প্রতি রাজধানীর গুলশানের একটি হোটেলে এ প্রশিক্ষণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেশের ডিজিটাল লার্নিং প্রতিষ্ঠান শিখোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শাহির চৌধুরী।
এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তির বিকাশের সঙ্গে সঙ্গে সারা বিশ্বে এআই খুব দ্রুতগতিতে বিশ্ববাজারে স্থান করে নিয়েছে। এই চাহিদার নিরিখে ও প্রতিযোগিতামূলক চাকরির বাজারে দেশের পাঁচ কোটিরও বেশি তরুণের জন্য এআই হতে পারে সম্ভাবনার নতুন দ্বার।
এ প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের তরুণরা, বিশেষত যাদের বয়স পঁচিশের নিচে, তারা এআইর গুরুত্ব সম্পর্কে বিস্তারিত ধারণা লাভ করবেন।
এতে প্যানেল আলোচক হিসেবে অংশ নেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর শিক্ষা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ ও এশিয়া-প্যাসিফিক অঞ্চলে মেটার পাবলিক পলিসি স্ট্র্যাটেজির পরিচালক বেথ অ্যান লিম।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আন্তর্জাতিক কনসালট্যান্ট প্রতিষ্ঠান লাইটক্যাসল পার্টনার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিজন ইসলাম।
এসময় জানানো হয়, দেশের জনসংখ্যা প্রায় ১৭ কোটি। এর মধ্যে ৫ কোটি ৬০ লাখেরও বেশি মানুষের বয়স পঁচিশের নিচে। এই বয়সী তরুণদের উদ্দেশ্য করে স্থানীয় ভাষায় এআই টুলস সম্পর্কে মৌলিক ধারণা দিতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
কোর্সটি তৈরি করেছে ডিজিটাল লার্নিং প্রতিষ্ঠান শিখো। যৌথভাবে সহযোগিতায় ছিল বিশ্বস্বীকৃত বহুজাতিক প্রযুক্তি সংস্থা ও জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম মেটা এবং আন্তর্জাতিক কনসালট্যান্ট প্রতিষ্ঠান লাইটক্যাসল পার্টনার্স।

শেখা যাবে বিনামূল্যে

চারটি সহজ পাঠদানে সাজানো অনলাইনভিত্তিক এ কোর্সে এআই লিটারেসি বা কৃত্রিম বুদ্ধিমত্তা সাক্ষরতা জ্ঞানের মৌলিক ধারণা মিলবে। পাশাপাশি রয়েছে জেনারেটিভ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) নতুন টুলগুলোর কার্যপদ্ধতি, নৈতিকভাবে এআই ব্যবহারের প্রায়োগিক কৌশল ও বাস্তব দক্ষতা অর্জনের মৌলিক নির্দেশনা।
কারিগরি বা প্রযুক্তি সম্পর্কে পূর্ব অভিজ্ঞতা না থাকলেও তরুণরা এ প্রশিক্ষণ নিতে পারবেন। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থী, শিক্ষক, ফ্রিল্যান্সার এবং তরুণ পেশাজীবীরা এ প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। কোর্সটি ‘শিখো’র লার্নিং প্ল্যাটফর্মে বিনামূল্যে পাওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা মাহদী আমিন বলেন, সরকার দেশের শিক্ষা পাঠ্যক্রমকে ডিজিটাল রূপ দিতে এবং অঞ্চলভেদে শিক্ষার মানে যে বৈষম্য রয়েছে তা দূর করতে কাজ করছে- যেখানে এআই থাকবে অন্যতম মূল চালিকাশক্তি।
রেহান আসিফ আসাদ বলেন, এআইকে জাতীয় পর্যায়ে কার্যকর করতে হলে সবার আগে দরকার শক্তিশালী কানেক্টিভিটি ও ডেটা অবকাঠামো, যা গড়ে তোলাই সরকারের প্রথম অগ্রাধিকার। অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়, বেসরকারি খাত এবং উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানগুলোর ৬০ জনেরও বেশি প্রতিনিধি অংশ নেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category