• মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
Headline
বাংলাদেশ সফর শেষ করে ঢাকা ছেড়েছেন ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ভালোবাসা ও সঠিক শিক্ষায় গড়ে উঠুক নতুন প্রজন্ম: সুলতানা জেসমিন জুঁই এমপি এসএসসিতে সামসুল হক খান অ্যান্ড স্কুল কলেজের নজরকাড়া সাফল্য অব্যাহত মেঘনা ব্যাংক সিকিউরিটিজ-এর ১১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চকরিয়া গ্রামার স্কুলে এসএসসিতে সাফল্যের ঝলক, জিপিএ-৫ পেয়েছে ৩৩ জন কচুয়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা পরিষদের অনুদান বিতরণ যুক্তরাষ্ট্রের অস্ত্র মজুত কমে যাওয়া নিয়ে উদ্বেগের মধ্যে উৎপাদন বৃদ্ধির তাগিদ দিল পেন্টাগন রাশিয়ার সবচেয়ে ধনী নারীর ব্যবসায়িক সাম্রাজ্য কেন ধ্বংস করে দিতে চায় ইউক্রেন ইতিহাসের উষ্ণতম জুন-জুলাই পেরোল ইউরোপ, আরও বিপদ আসছে নিজের ডিম্বাণু সংরক্ষণের ঘোষণা দিলেন মার্কিন কংগ্রেস সদস্য ওকাসিও

চাষিরা লবণের ন্যায্যমূল্য পেতে শুরু করেছেন : স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ৮ Time View
Update : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

প্রভাত রিপোর্ট: চট্টগ্রামের বাঁশখালীর উন্নয়নে কোনো ধরনের বৈষম্য করা হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বাঁশখালী এখন পর্যটন স্পট হয়ে গেছে। লবণের ন্যায্যমূল্যও চাষিরা পেতে শুরু করেছেন। প্রধানমন্ত্রী ঘোষণা করবেন, চাষিরা ন্যূনতম মজুরি কত পাবেন। বেড়িবাঁধের বিষয়ে পরিমাপ করার জন্য মন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে বাঁশখালী আসতে বলা হয়েছে। বাঁশখালীর উন্নয়নের জন্য যা যা করা দরকার, প্রধানমন্ত্রী তা করবেন। রবিবার (৯ আগস্ট) দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে ঘর হস্তান্তর, অনুদান ও ত্রাণসামগ্রী বিতরণ উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাতকানিয়া-লোহাগাড়াতেও কিছু ত্রাণসামগ্রী দেওয়া হবে। আমরা কোনো ভেদাভেদ করিনি। বাঁশখালীতে জামায়াতের এমপি হওয়ার পরও প্রধানমন্ত্রী এসেছেন। ত্রাণসামগ্রী দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, আমাদের নেতা বাংলাদেশের মানবিক নেতা, গরিবের নেতা, এ দেশের উন্নয়নের নেতা। ইনশাআল্লাহ, কোনো বৈষম্য হবে না।


আপনার মতামত লিখুন :
More News Of This Category