• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
Headline
হবিগঞ্জে নাসীরুদ্দীন, সারজিসসহ ৫০ জনের বিরুদ্ধে ছাত্রদলের হত্যাচেষ্টা মামলা ক্যাসিনো থেকে বের হলেন আরিয়ান,পাশে ছিলেন ডেনমার্কের গায়িকা-গীতিকার ভিনি তাকাইর ডেভিড ইমনের চাঁদার টাকা সংগ্রহের জন্য ছিল এলাকাভেদে পৃথক ব্যক্তি শেখ হাসিনাকে প্রত্যর্পণে ঢাকার অনুরোধ খতিয়ে দেখছে দিল্লি চূড়ান্ত হলো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২টি আয়োজক শহর ৯৬টি দেশ বিপক্ষে দাঁড়ানোর পর ফিফা বলল, ‘কেউ ফুটবল বিক্রি করছে না’ উয়েফার হুমকিতে প্রভাব পড়তে পারে ফিফার বেশ কয়েকটি বড় টুর্নামেন্টে ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি আর নেই। ইতালির পথে গ্রিস, দলে কনস্টাসের ভাইসহ কয়েকজন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ফিফার প্রস্তাব প্রত্যাখ্যান করল কনক্যাকাফও

চূড়ান্ত হলো ২০২৭ ওয়ানডে বিশ্বকাপের ১২টি আয়োজক শহর

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

প্রভাত স্পোর্টস: দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়েতে ২৪ বছর পর ফিরবে ওয়ানডে বিশ্বকাপ। আগামী বছর অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে এ দুটি দেশের সঙ্গে আছে নামিবিয়াও। আইসিসি এই বিশ্বকাপের ১২টি আয়োজক শহরের নাম চূড়ান্ত করেছে।
মোট ৫৪টি ম্যাচের বেশির ভাগই অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকার আটটি শহরে—জোহানেসবার্গ, সেঞ্চুরিয়ন, ডারবান, গেবারা, কুগোম্পো সিটি, কেপ টাউন, পার্ল ও ব্লুমফন্টেইন। ফাইনাল অনুষ্ঠিত হবে ওয়ান্ডারার্স কিংবা নিউল্যান্ডসে।

জিম্বাবুয়েতে আয়োজক শহর তিনটি—হারারে, বুলাওয়ে ও ভিক্টোরিয়া ফলস। ৭ থেকে ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে এই ৩টি আয়োজক শহরে। নামিবিয়ার উইন্ডহকে অন্তত তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে।

কয়েক বছর আগে ভেন্যু চূড়ান্ত করার পর এই শহরগুলোর মধ্যে একমাত্র নতুন সংযোজন ভিক্টোরিয়া ফলস। চলতি বছরের শেষের দিকে শহরটির নতুন ১০ হাজার দর্শক ধারণক্ষমতার স্টেডিয়ামটির নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে। আগামী ঘরোয়া মৌসুমের ম্যাচগুলো এখানেই আয়োজনের পরিকল্পনা রয়েছে। এরপর ২০২৭ সালের শুরুর দিকে আন্তর্জাতিক ম্যাচের মাধ্যমে স্টেডিয়ামটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধনের সম্ভাবনা রয়েছে।

দক্ষিণ আফ্রিকার বেনোনি ও পচেফস্ট্রুমকে প্রস্তুতি ম্যাচের ভেন্যু হিসেবে ব্যবহার করা হবে। এ ছাড়া নামিবিয়ার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপ বাছাইপর্বের আয়োজক হতে পারে দুটি শহর। আগামী বছরের শুরুর দিকে বাছাইপর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সময় দক্ষিণ আফ্রিকার প্রধান ছয়টি স্টেডিয়াম—ওয়ান্ডারার্স, সুপারস্পোর্ট পার্ক, নিউল্যান্ডস, কিংসমিড, সেন্ট জর্জেস পার্ক ও বোল্যান্ডে অনুষ্ঠিত হবে ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ২০।

২০০৩ বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করেছিল দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও কেনিয়া। তারপর দক্ষিণ আফ্রিকা ২০০৭ সালে ছেলেদের উদ্বোধনী টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০২৩ সালে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের আয়োজক হয়েছে। এর পাশাপাশি ছেলে ও মেয়েদের একাধিক অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করেছে দক্ষিণ আফ্রিকা।

নামিবিয়া এই প্রথম সিনিয়র পর্যায়ে আইসিসি টুর্নামেন্ট আয়োজকের দায়িত্ব পাচ্ছে। তবে চলতি বছরে জিম্বাবুয়ের সঙ্গে যৌথভাবে ছেলেদের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আয়োজন করেছে নামিবিয়া।

প্রাথমিক সময়সূচি অনুযায়ী, ২০২৭ সালের ৪ অক্টোবর থেকে ২১ নভেম্বর পর্যন্ত ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category