• শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন

চ্যানেল আইয়ে ‘আমরাই বাংলাদেশ’ টকশো

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

চ্যানেল আইয়ের টকশো ‘আমরাই বাংলাদেশ’-এর অতিথি হিসেবে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন তথ্যপ্রযুক্তি ও পর্যটন খাতে উদ্যোক্তা তৈরির অগ্রদূত, অতিথি গ্রুপের চেয়ারম্যান লায়ন সাইফুল ইসলাম সোহেল এবং চলচ্চিত্র শিল্পের বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত সিনিয়র সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েব।
অনুষ্ঠানে দেশের পর্যটন খাতকে প্রযুক্তিনির্ভর ও বহুমুখী সেবার আওতায় নিয়ে আসার বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন লায়ন সাইফুল ইসলাম। তিনি বলেন, দেশীয় অনলাইন বুকিং প্ল্যাটফর্ম ‘অতিথি ডটকম’ পর্যটনসেবাকে সহজ ও আধুনিক করতে কাজ করছে। এ প্ল্যাটফর্মের মাধ্যমে হোটেল, রিসোর্ট, হলরুম, শেয়ার্ড রুম, অ্যাপার্টমেন্ট ও পরিবহনসহ বিভিন্ন ধরনের সেবা এক প্ল্যাটফর্ম থেকেই বুকিং করা যাচ্ছে।
তিনি আরও বলেন, পর্যটনসেবার পাশাপাশি উদ্যোক্তাভিত্তিক কর্মসংস্থান সৃষ্টিতেও অতিথি ডটকম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। প্রযুক্তিকে কাজে লাগিয়ে দেশের তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা এবং পর্যটন খাতের সম্ভাবনাকে কাজে লাগানোই প্রতিষ্ঠানটির অন্যতম লক্ষ্য। অতিথি গ্রুপের ব্র্যান্ড এম্বাসাডর চিত্রনায়ক ডিএ তায়েব বলেন শিল্পী হিসেবে সামাজিক দায়িত্ব পালনের অংশ হিসেবে অতিথি গ্রুপে সম্পৃক্ত হয়েছি। নতুন উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ভূমিকা রাখতে পারবো বলে আশা রাখি। চলচ্চিত্র শিল্পের সংকট কাটাতে শিল্পী সমিতিকে সাথে নিয়ে প্রযোজক,পরিচালক সমিতির পরামর্শে কাজ করতে চাই।
অতিথি গ্রুপ ‘আমরাই বাংলাদেশ’ পাওয়ার্ড বাই ভিসতা ইলেকট্রনিক্স লি:। অনুষ্ঠানের প্রযোজনা করেছেন বিশিষ্ট নির্মাতা ও চ্যানেল আইয়ের সিনিয়র প্রযোজক আমিনুল ইসলাম রাজু। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন সালাম মাহমুদ। গ্রন্থনা, পরিকল্পনা ও সমন্বয়ে রয়েছেন হাফিজ রহমান। অনুষ্ঠানটি প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ সপ্তাহে চ্যানেল আই এ প্রচারিত হচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তি


আপনার মতামত লিখুন :
More News Of This Category