• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ ও বিতরণ করছেন শাহিন গাজী, এবারও দিলেন ৭ শতাধিক রিয়েলমির নতুন সি-সিরিজ স্মার্টফোন সি১০০এক্সে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা নাজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত তৃণমূল নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সিড মানি দেওয়া হচ্ছে : মন্ত্রী প্রচলিত শিক্ষাব্যবস্থায় প্রত্যাশিত ফলাফল অর্জন সম্ভব হয়নি : ববি হাজ্জাজ সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও কাজে দেখি ‘সবার পরে বাংলাদেশ : আনু মুহাম্মদ আমি মাঝেমধ্যেই চলে আসবো, কেউ জানতে পারবেন না: আফরোজা খানম হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই মিলবে দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার উগ্রবাদ-সহিংসতা মোকাবিলায় গবেষণা কাজে লাগানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

ছয় দাবিতে ময়মনসিংহ মেডিক্যালের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

Reporter Name / ৮৭ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

প্রভাত সংবাদদাতা, ময়মনসিংহ : ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে গেছেন। রবিবার (৭ জুন) দুপুরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল শেষে হাসপাতাল পরিচালক বরাবর ছয় দফা দাবি পেশ করেন ইন্টার্ন চিকিৎসক নেতৃবৃন্দ। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণা দেন তারা।
দাবির বিষয়ে ইন্টার্ন চিকিৎসক ডাক্তার ফয়সাল আহমেদ জানান, ছয় দফা দাবির মধ্যে রয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক এফসিপিএস পার্ট-১ উত্তীর্ণ বেসরকারি প্রশিক্ষণার্থীদের পদায়নের নীতিমালা সংক্রান্ত কমিটি প্রস্তাবনা বাতিল করতে হবে। এ ছাড়া পে স্কেলের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন চিকিৎসকদের বেতন নূন্যতম ৩০ হাজার টাকা; ট্রেইনি চিকিৎসকদের বেতন আবাসিক ভাতাসহ নবম গ্রেডে সমপর্যায়ে নির্ধারণ; বিএমডিসির ভর্তি পরীক্ষা ফি কমানো; স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা আইন প্রণয়ন; বিসিএস স্বাস্থ্য ক্যাডারে চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৪ বছর নির্ধারণ; বেসরকারি প্রতিষ্ঠানের কর্মরত চিকিৎসকদের সুস্পষ্ট বেতন কাঠামো প্রণয়ন করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত চিকিৎসকরা কাজে যোগদান করবেন না জানান তিনি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category