• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
Headline
পিরোজপুরে তিন বছর ধরে বর্ষায় চারা রোপণ ও বিতরণ করছেন শাহিন গাজী, এবারও দিলেন ৭ শতাধিক রিয়েলমির নতুন সি-সিরিজ স্মার্টফোন সি১০০এক্সে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিং সুবিধা নাজিরপুরে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত তৃণমূল নারীদের প্রশিক্ষণ, কর্মসংস্থান ও সিড মানি দেওয়া হচ্ছে : মন্ত্রী প্রচলিত শিক্ষাব্যবস্থায় প্রত্যাশিত ফলাফল অর্জন সম্ভব হয়নি : ববি হাজ্জাজ সরকার মুখে ‘সবার আগে বাংলাদেশ’ বললেও কাজে দেখি ‘সবার পরে বাংলাদেশ : আনু মুহাম্মদ আমি মাঝেমধ্যেই চলে আসবো, কেউ জানতে পারবেন না: আফরোজা খানম হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলেই মিলবে দুই লাখ টাকা পর্যন্ত পুরস্কার উগ্রবাদ-সহিংসতা মোকাবিলায় গবেষণা কাজে লাগানোর আহ্বান ইউজিসি চেয়ারম্যানের শাহজালালের তৃতীয় টার্মিনাল চালু ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

জামালপুরে তাপপ্রবাহের পর বৃষ্টি, জনজীবনে স্বস্তি

Reporter Name / ৯৮ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

প্রভাত সংবাদদাতা, জামালপুর: জামালপুরে কয়েকদিনের টানা তীব্র গরম, ভ্যাপসা আবহাওয়া ও অস্বস্তিকর তাপপ্রবাহের পর অবশেষে নেমেছে বৃষ্টি। এতে স্বস্তি ফিরেছে জনজীবনে। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১টার দিকে জেলার বিভিন্ন এলাকায় হঠাৎ বৃষ্টি শুরু হলে জনজীবনে কিছুটা স্বস্তি ফিরে আসে। গত কয়েকদিন ধরে জামালপুর জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ থেকে ৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলেও অনুভূত তাপমাত্রা ৪৩ ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা। সকাল থেকেই তীব্র রোদ ও গুমোট গরমে শ্রমজীবী মানুষ থেকে শুরু করে সাধারণ পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন। কোথাও কোথাও রাস্তাঘাটে হাঁটাচলাও কষ্টসাধ্য হয়ে ওঠে। দীর্ঘদিনের এই দাবদাহের পর বৃষ্টিকে অধিকাংশ মানুষ স্বস্তির নিঃশ্বাস হিসেবে দেখছেন।
শহরের রিকশাচালক মো. জহুরুল হক বলেন, কয়েকদিন ধরে যে গরম পড়ছিল, তাতে রিকশা চালানো খুব কষ্ট হয়ে গিয়েছিল। শরীর একদম জ্বলে যাচ্ছিল। আজ বৃষ্টি হওয়ায় মনে হচ্ছে একটু প্রাণ ফিরে পেয়েছি। এখন একটু স্বস্তি লাগছে।
আবহাওয়া সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, আগামী কয়েকদিন জামালপুর জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে তাপমাত্রা আরও কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে দীর্ঘদিনের তাপপ্রবাহের পর বৃষ্টি কিছুটা স্বস্তি দিলেও জনজীবনে স্বাভাবিকতা ফিরতে শুরু করেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category