• মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
Headline
ঋণের ১২২১ কোটি টাকা লোপাট : সালমানসহ ৬৯ জনের বিরুদ্ধে ৩ মামলা শীতকালীন সবজি বাজারে এলেও দামে প্রভাব পড়েনি ভ্যাট আদায়ে স্থবিরতা, দুই-তৃতীয়াংশ প্রতিষ্ঠানই দেখিয়েছে শূন্য রিটার্ন আগামী গ্রীষ্মের মধ্যে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য: প্রতিমন্ত্রী ‘দেশকে অস্থিতিশীল করতে একটি অপশক্তি শ্রমিকদের উস্কানি দিয়ে আন্দোলনে নামিয়েছে’ আশা করি গঙ্গা চুক্তি নিয়ে ভারত সঠিক সিদ্ধান্ত নেবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ মেধানির্ভর ও জ্ঞানভিত্তিক সমাজ গঠনে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে আসার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর আগামী জানুয়ারির বেতনের সঙ্গে নতুন মজুরি কার্যকর করার দাবি বাংলাদেশ-ইইউ সম্পর্ক, সংসদীয় গণতন্ত্র ও অর্থনৈতিক সহযোগিতায় জোর

জিসান ছাড়ছেন জাকসুর সাংস্কৃতিক সম্পাদকের পদ

Reporter Name / ৯৬ Time View
Update : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬

প্রভাত সংবাদদাতা, সাভার : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সাংস্কৃতিক সম্পাদক শেখ জিসান আহমেদ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (৬ আগস্ট) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, তিনি সাংস্কৃতিক সম্পাদকের পদ থেকে তাৎক্ষণিকভাবে পদত্যাগ করেছেন। আগামী রবিবার প্রশাসনের কাছে পদত্যাগপত্রের লিখিত কপি জমা দেবেন।
এ বিষয়ে জিসান বলেন, ক্ষমতার চেয়ে আত্মমর্যাদা বেশি গুরুত্বপূর্ণ। তাই সম্মান ও স্বাধীনভাবে কাজ করার সুযোগ না থাকায় দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে দায়িত্ব পালনকালে কোনও আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে সবার কাছে ক্ষমা প্রার্থনা করছি। পরে দেওয়া আরেকটি দীর্ঘ ফেসবুক পোস্টে শেখ জিসান আহমেদ তার পদত্যাগের কারণ ব্যাখ্যা করেন। তিনি দাবি করেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হলেও দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হয়নি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার আমার সিদ্ধান্তে হস্তক্ষেপ করেছে। তিনি অভিযোগ করেন, বিশ্ববিদ্যালয়ের একটি কেন্দ্রীয় সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থাপক নির্বাচন ও দায়িত্ব বণ্টনের ক্ষেত্রে একাধিকবার সিদ্ধান্ত পরিবর্তন করা হয়। টিএসসির শিক্ষকদের সঙ্গে আলোচনা করে উপস্থাপক চূড়ান্ত করার পরও প্রশাসনের উচ্চপর্যায় থেকে নতুন করে উপস্থাপক যুক্ত করা হয়। অনুষ্ঠান শুরুর আগে গিয়ে তিনি দেখেন, তার সঙ্গে আলোচনা ছাড়াই আরও কয়েকজনকে উপস্থাপক করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী, এসব পরিবর্তন রাজনৈতিক স্বার্থে করা হয়েছে, যার ফলে কয়েকজন উপস্থাপক অপমানিত বোধ করেন এবং কেউ অনুষ্ঠান ছেড়ে চলে যান।
জিসান আরও অভিযোগ করেন, অনুষ্ঠান চলাকালে তাকে প্রশাসনের পক্ষ থেকে কয়েকজন ছাত্রনেতার নাম মাইক্রোফোনে ঘোষণা করতে চাপ দেওয়া হয়। পরে সেই নাম ঘোষণা করার পর উপস্থিত ছাত্রদলের নেতাদের মধ্যে হট্টগোল সৃষ্টি হয়। এ সময় তাকে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করতেও চাপ দেওয়া হয়েছিল বলে দাবি করেন তিনি।
পোস্টে তিনি লেখেন, নির্বাচিত সাংস্কৃতিক সম্পাদক হয়েও তাকে কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে দেওয়া হয়নি। তার ভাষায়, আমি একজন শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে এগুলো সহ্য করবো? শিক্ষার্থীদের সম্মান আমার সম্মান না?
এর আগে বৃহস্পতিবার রাতের প্রথম পোস্টে শেখ জিসান আহমেদ লিখেছিলেন, তিনি কখনও রাজনীতি করেননি এবং ভবিষ্যতেও রাজনীতিতে আসবেন না। রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হওয়ার কোনও আগ্রহও তার নেই বলে উল্লেখ করেন। একই সঙ্গে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এর আগে, গত বুধবার রাতে জুলাই আন্দোলনে উপলক্ষে জাকসুর আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সেলিম রেজাসহ কয়েকজনের সঙ্গে জিসানের বাগবিতণ্ডা হয়। উপস্থিত অন্য ছাত্রদল নেতারা সেলিম রেজাকে নিবৃত্ত করেন। ওই ঘটনার পরদিনই তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে পদত্যাগের ঘোষণা দেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category