• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
Headline
রিকন্ডিশন্ড বৈদ্যুতিক গাড়ি আমদানির সুযোগ চায় বারভিডা জনতা ব্যাংকের ইউএই কার্যক্রম টিকিয়ে রাখতে এক হাজার কোটি টাকা দিল সরকার মাত্র দুইটি ট্রাকে পাওয়া গেল সিগারেট তৈরির কারখানার সব মেশিন ও তামাক জুনিয়র এশিয়া কাপ হকিতে হংকংকে উড়িয়ে শেষ আটে বাংলাদেশের মেয়েরা স্পেনে আরও একটি ক্লাব কিনছেন মেসি পোর্তোর বিপক্ষে ২-০ গোলের জয়ে নায়ক আর্লিং হলান্ড কিলিয়ানের নৈপুণ্যের রাতে লাল কার্ড দেখলেন ইথান এমবাপে নারী এশিয়া কাপে সেমিফাইনালে কার বিপক্ষে খেলবে কোন দল ফিফা সভাপতি ও ট্রাম্পের সংযোগ নিয়ে লাখো মানুষের অভিযোগ এই সিনেমা করলে ক্যারিয়ার শেষ হয়ে যাবে তারপরও ‘জিসম’-এ অভিনয় করেন বিপাশা বসু

জুনিয়র এশিয়া কাপ হকিতে হংকংকে উড়িয়ে শেষ আটে বাংলাদেশের মেয়েরা

Reporter Name / ২ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস: জুনিয়র এশিয়া কাপ হকির চ্যালেঞ্জার পুলে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েই কোয়ার্টার ফাইনাল উঠেছে বাংলাদেশের মেয়েরা। চায়নিজ তাইপে, পাকিস্তান ও কাজাখস্তানের পর বুধবার (৯ সেপ্টেম্বর) শেষ গ্রুপ ম্যাচে হংকংকে ৬-০ গোলে উড়িয়ে চার ম্যাচে ১২ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ নারী হকি দল।
চীনের ইনার মঙ্গোলিয়ার মোকি ট্রেনিং গ্রাউন্ডে ম্যাচের প্রথম গোলটি আসে অধিনায়ক শারিকা রিমনের স্টিকে। আইরিন রিয়া ও মোসাম্মত রিমা দুজনই জোড়া গোল করেন। অন্য গোলটি করেন কনা আক্তার। দলের প্রথম গোলটি ছিল পেনাল্টি কর্নারে এবং বাকি পাঁচটি গোলই আসে ফিল্ড গোল থেকে। ম্যাচসেরা হয়েছেন কনা আক্তার। ১০ দলের এই টুর্নামেন্টে চ্যালেঞ্জার পুলের শীর্ষ তিন দল উঠে এসেছে শেষ আটে। বাংলাদেশ ছাড়াও এই পুল থেকে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে কাজাখস্তান ও পাকিস্তান।
এলিট পুলের পাঁচ দল—স্বাগতিক চীন, ভারত, দক্ষিণ কোরিয়া, জাপান ও মালয়েশিয়া। সঙ্গে চ্যালেঞ্জার পুলের তিন দল নিয়ে হচ্ছে কোয়ার্টার ফাইনাল পর্ব। আগামীকাল কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ মুখোমুখি হতে যাচ্ছে এলিট পুলের সম্ভাব্য তৃতীয় দল দক্ষিণ কোরিয়া বা জাপানের।
কোয়ার্টার ফাইনালের আগে বাংলাদেশ দলের কোচ জাহিদ হোসেন পেনাল্টি কর্নারে আরও উন্নতির সুযোগ দেখছেন। হংকংকে উড়িয়ে তিনি বলেছেন, ‘এই জয়ে আমরা খুশি। তবে পেনাল্টি কর্নারে আমাদের আরেকটু নজর দিতে হবে। কোয়ার্টার ফাইনালে আমরা এমন দুর্বল টিম পাব না। পেনাল্টি কর্নারে যে ভুলগুলো হয়েছে, তা নিয়ে আমরা কাজ করব।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category