• বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
Headline
ত্রিশালে পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের ক্যাম্পেইন পিরোজপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত তিতাসে “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবসে কচুয়ায় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হোমনায় জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা অনুষ্ঠিত কচুয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে জেবী গ্রুপের পক্ষ থেকে উপহার প্রদান সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংস্কার করতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী পরিবেশ সুরক্ষায় সমন্বিত উদ্যোগের বিকল্প নেই: স্থানীয় সরকারমন্ত্রী জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল : প্রধানমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধনের কাজ শুরু: আইনমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থান দিবসে কচুয়ায় আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

খান সুমন, কচুয়া: “জুলাই চেতনায় গড়বো দেশ— সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের কচুয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আলী হাসান।অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ আসিফ হায়দার, উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি শাহিদা আক্তার, বাংলাদেশ জামায়াতে ইসলামী কচুয়া উপজেলা শাখার আমির মোঃ রফিকুল ইসলাম, উপজেলা জামায়াতের নায়েবে আমির ও সেক্রেটারি শহিদুল ইসলাম,একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না এবং কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস। এ ছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি ও ধর্মীয় নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণ অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে প্রত্যক্ষভাবে অংশগ্রহণকারী বীর জুলাই যোদ্ধা এবং তাঁদের অভিভাবকদের সম্মান জানাতে সংবর্ধনা প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category