• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
Headline
নারায়ণগঞ্জের ফতুল্লায় দৌড়ে প্রাণ বাঁচানো পুলিশ কর্মকর্তা ক্লোজড ঘুষের এক লাখ টাকাসহ হাতেনাতে ধরা আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী পাবনার ঈশ্বরদীতে ছাত্রদলের মিছিলে গুলি, ৫ জন গুলিবিদ্ধ বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতাল পুরোপুরি চালু করতে ১,৪১০ কোটি টাকা বরাদ্দ চাইল কর্তৃপক্ষ স্টেডিয়ামের পরিবেশ ফেরাতে নিরাপত্তাকর্মীদের ভূমিকা জরুরি: ক্রীড়া প্রতিমন্ত্রী নিরাপদ ও সময়সাশ্রয়ী পরিবহনব্যবস্থা গড়ে তোলা সরকারের লক্ষ্য : সড়ক প্রতিমন্ত্রী পলায়নের পরেও শেখ হাসিনার হিংসাত্মক আচরণ বদলায়নি : রিজভী শাহজালালের তৃতীয় টার্মিনাল পাচ্ছে জাপানি কোম্পানি, চুক্তি ১৫ বছরের ঠান্ডা আবহাওয়াতেও বিদ্যুৎ থাকছে না পিজিসিবি বলছে ‘লোডশেডিং নেই’ এইচএসসির ফল পুনর্নিরীক্ষণে নতুন জিপিএ-৫ পেলেন ১৬০০ পরীক্ষার্থী, ফেল থেকে পাস ৫৫৪৮

জুলাই চেতনা নিয়ে ব্যবসা কাম্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

Reporter Name / ৮১ Time View
Update : শনিবার, ৪ জুলাই, ২০২৬

প্রভাত রিপোর্ট: জুলাই আন্দোলনের আদর্শ ও লক্ষ্যকে রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থে ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, জুলাইয়ের চেতনাকে ধারণ করে দেশের উন্নয়ন ও গণতন্ত্রকে এগিয়ে নিতে হবে, তবে এই চেতনা নিয়ে কোনো ধরনের ব্যবসা করা উচিত নয়। শনিবার (৪ জুলাই) রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত জুলাই জাতীয় সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাইয়ের স্বপ্ন ও চেতনাকে বাস্তবে রূপ দিতে হলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই আদর্শ অনুসরণ করেই দেশকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব। তিনি বলেন, কোনো মহান আদর্শ বা চেতনাকে ব্যক্তিগত, রাজনৈতিক কিংবা ব্যবসায়িক স্বার্থে ব্যবহার করা উচিত নয়। জুলাই চেতনা নিয়ে কেউ যেন ব্যবসা না করি। যারা চেতনা ব্যবসা করবে তাদের পরিণতিও দেশের মানুষ দেখবে। জুলাই চেতনাকে রাজনীতির ঊর্ধ্বে রেখে দেশের স্বার্থে কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
বক্তব্যে তিনি পতিত স্বৈরাচারের ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক করে বলেন, বিদেশে বসে গণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করছে পতিত স্বৈরাচার। তারা দেশের স্থিতিশীলতা নষ্ট করতে মরিয়া।
সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের স্থিতিশীলতা নষ্টের যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় সরকার সতর্ক রয়েছে। তিনি আরও জানান, আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে এবং আইন অনুযায়ী বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে।
সম্মেলনে জুলাই আন্দোলনের তাৎপর্য, গণতান্ত্রিক অগ্রযাত্রা এবং বর্তমান সরকারের বিভিন্ন লক্ষ্য ও কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয়। বক্তারা দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :
More News Of This Category