• বুধবার, ২৪ জুন ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
Headline
অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির বিরুদ্ধে কচুয়ায় যুবদলের প্রতিবাদ মিছিল টাঙ্গাইলে টিউবওয়েলের পানি পান করে ৩০ শিক্ষার্থী অসুস্থ তিতাসে তুচ্ছ ঘটনা নিয়ে মামা -ভাগিনার মধ্যে সংঘর্ষ, নারীসহ আহত-১০ তিতাসের ৯টি ইউনিয়নের প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মধ্যে নগদ অর্থ ও চাল বিতরণ ম্যাচ বাকি থাকতেই গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা গোল করেই তাঁর দিকে ছুটলেন মেসি, কে এই সাংবাদিক মেসির ২ ম্যাচে ৫ গোল, আমার ২ বিশ্বকাপে শূন্য : ইব্রাহিমোভিচ অস্ট্রিয়াকে হারানার দিনে মেসির অবিশ্বাস্য চার রেকর্ড হলান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে বজ্রপাতের আগে-পরে সেই একই এমবাপ্পে, ফ্রান্সও নকআউটে

জেলেরাও পাবেন কৃষক কার্ড: মৎস্য প্রতিমন্ত্রী

Reporter Name / ৯১ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

প্রভাত সংবাদদাতা, রাঙ্গামাটি: জেলেদের উদ্দেশে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ফ্যামিলি কার্ড দিয়েছেন। কৃষকদের মাঝে কৃষক কার্ড দিয়েছেন। আপনারাও কিন্তু কৃষক কার্ডের আওতায় পড়বেন। মৎস্য খামারি, মৎস্য শিকারি—সবাই সম্পৃক্ত হবেন। কৃষক কার্ডের মাধ্যমে ঋণ সুবিধাও দেওয়া হবে। কৃষক কার্ডে ১০টি সুবিধা বিদ্যমান থাকবে। বুধবার (৬ মে) দুপুরে রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের মাঝে ভিজিএফ চাল বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এসময় প্রতিমন্ত্রী বলেন, ‘কাপ্তাই লেক দেশের ঐতিহ্যের সঙ্গে সম্পৃক্ত। এই লেকে আগে যে পরিমাণ মাছ পাওয়া যেত, বর্তমানে আমরা সে পরিমাণ মাছ পাচ্ছি না। এখন যে মাছটি আমরা ছেড়ে দিচ্ছি, যারা এখানে মৎস্য শিকারি রয়েছেন তারাই কিন্তু লেক থেকে ধরবেন। ছেড়ে দেওয়া মাছ বড় হবে এবং বড় হওয়ার জন্য সময় দিতে হবে।’
অনুষ্ঠানে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) চেয়ারম্যান মো. ইমাম উদ্দীন কবীরের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন, বিজিবি রাঙ্গামাটির সেক্টর কমান্ডার কর্নেল আবু মোহাম্মদ সিদ্দিক আলম, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, রাঙ্গামাটির ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. মোবারক হোসেন, নৌ-পুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার বিএম নুরুজ্জামান ও রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোছাইন।
আলোচনা সভা শেষে বেলুন উড়িয়ে কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের মাঝে চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। এসময় কৃষকদের মাঝে ভিজিএফ কার্ডের মাধ্যমে খাদ্যশস্য (চাল) বিতরণ ও কাপ্তাই হ্রদে মাছের পোনা ছাড়েন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্যমতে, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি জেলার কাপ্তাই হ্রদ নির্ভরশীল ২৬ হাজার ৮৪৫টি জেলে পরিবারকে প্রথম ধাপে পরিবার প্রতি ২০ কেজি হারে দুই মাসের জন্য ৪০ কেজি করে মোট এক হাজার ৭৪ মেট্রিক টন বিতরণ করা হবে। চলতি মৌসুমে কাপ্তাই হ্রদে ৬০ মেট্রিক টনেরও বেশি মাছের পোনা ছাড়ার লক্ষ্যমাত্রা রয়েছে বিএফডিসির।


আপনার মতামত লিখুন :
More News Of This Category