• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
Headline
হোমনায় ডাকাত সন্দেহে গ্রেপ্তার, মুক্তির দাবিতে সড়ক অবরোধ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেয়া কালি মুছে ভাইরাল রিকশাচালক সুপারিশকৃত বিচারকদের হবে ডোপ টেস্ট, বেঁধে দেয়া হলো সময় ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ ‘কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে ১০০০ শয্যায় উন্নীত করা হবে’: কৃষিমন্ত্রী এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ৩–৬ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেয়া হবে: মাহদী আমিন সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে ডিএসসিসির বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী ক্ষতিকর উপাদানে তৈরি নকল ও ভেজাল পণ্যে বাজার সয়লাব শিক্ষার্থীদের ফলাফলের পাশাপাশি পাঠদানের কার্যকারিতাও মূল্যায়ন করতে হবে : ববি হাজ্জাজ

জোকোভিচকে ব্যঙ্গ করে দর্শকের মুখে বলের আঘাত, সেমিতে বাদ মেদভেদেভ

Reporter Name / ২৫ Time View
Update : মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস: বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের পাঁচ নম্বর বাছাই দানিল মেদভেদেভ। রাশিয়ান এই তারকা পুরুষ টেনিসের সর্বোচ্চ গ্র্যান্ড স্ল্যামজয়ী (২৪) নোভাক জোকোভিচের বিপক্ষে চায়না ওপেনের সেমিফাইনালে ডিসকোয়ালিফাইড হয়েছেন। মূলত দর্শকের চোখে বল লাগার ঘটনায় তাকে বাদ দেয়ার সিদ্ধান্ত জানান ম্যাচ অফিসিয়াল। এর আগে জোকোভিচকে ব্যঙ্গ করে ইনজুরির অভিনয় করে দেখান মেদভেদেভ।
ম্যাচ থেকে ছিটকে যাওয়ার আগে রাশিয়ান এই টেনিস তারকা ৭-৫, ৫-৩ গেমে পিছিয়ে ছিলেন। একটি পয়েন্ট হারানোর পর হতাশায় পেছনের দেয়ালে লেগে ফিরে আসা বল মেরে দেন মেদভেদেভ। পরে বলটি গ্যালারির প্রথম সারিতে বসা এক দর্শকের বাম চোখে আঘাত করে। স্টেডিয়ামের কর্মীদের সহায়তায় চোখ চেপে ধরে ব্যথায় কাতর অবস্থায় গ্যালারি থেকে বেরিয়ে যান ওই দর্শক।
এ ঘটনায় পরে দুঃখ প্রকাশ করে মেদভেদেভ বলেন, ‘সবার আগে ওই দর্শকের কাছে আমি ভীষণভাবে দুঃখিত। এটি শতভাগ দুর্ঘটনা। ব্যক্তিগতভাবে আমি তার কাছে ক্ষমা চাইব। ফিরে আসা বলটিকে আমি শুধু যেকোনোভাবে সেটিকে মারতে চেয়েছিলাম, যাতে এটি কোর্টের বাইরে না যায়। কিন্তু ফলাফল হিসেবে যা দেখলাম তখন খুব খারাপ লেগেছে।’
অবশ্য ২০২১ ইউএস ওপেনের চ্যাম্পিয়ন মেদভেদেভের মেজাজ হারানোর ইতিহাস নতুন নয়। গত এপ্রিলে মন্টে কার্লো ওপেনে মাত্তেও বেরেত্তিনির কাছে ৬-০, ৬-০ ব্যবধানে হারের ম্যাচে একাধিকবার র‌্যাকেট আছড়ে ভেঙে এর অংশগুলো কোর্টের পাশের ডাস্টবিনে ফেলেছিলেন তিনি। ২০২৫ ইউএস ওপেনেও বেঞ্জামিন বনজির ম্যাচ পয়েন্টের সার্ভের সময় এক ফটোগ্রাফারের হস্তক্ষেপে ক্ষুব্ধ হয়ে মেদভেদেভ ৪২ হাজার ৫০০ ডলার জরিমানা পেয়েছিলেন। দর্শকদের উস্কে দেওয়া এবং আম্পায়ারকে অপমান করার ঘটনায় খেলা ৬ মিনিটের বেশি সময় বন্ধ ছিল।
সেই সময় মেদভেদেভ বলেছিলেন, ‘আমি যা বলি এবং যা করি, আমার মাথায় তার থেকেও খারাপ কিছু করতে ইচ্ছা করে। কিন্তু আমি পারি না, কারণ কিছু নিয়ম আছে এবং আমরা টেনিস কোর্টে আছি।’ এর আগে ২০২৫ অস্ট্রেলিয়ান ওপেনেও র‌্যাকেট দিয়ে বারবার আঘাত করে নেট ক্যামেরা ভেঙে ফেলায় তাকে ৫৪ হাজার পাউন্ড জরিমানা করা হয়েছিল, যা গ্র্যান্ড স্ল্যামের ইতিহাসে বড় জরিমানার একটি। ভাঙা ক্যামেরাটির মূল্যও তাকে পরিশোধ করতে হয়েছিল।
এদিকে, সর্বশেষ ঘটনায় মেদভেদেভকে ডিসকোয়ালিফাই করার ঘটনায় জোকোভিচ বলেন, ‘আমি হতবাক। আশা করি ওই ব্যক্তি গুরুতর আহত হননি। একইসঙ্গে দানিলের জন্যও আমার খারাপ লাগছে, কারণ বড় ম্যাচে ডিসকোয়ালিফাইড হলে কেমন লাগে আমি জানি।’ সার্বিয়ান এই তারকাও অবশ্য ২০২০ ইউএস ওপেনে একই ধরনের ঘটনায় ডিসকোয়ালিফাইড হয়েছিলেন। জোকোভিচ বলেন, ‘আমি নিশ্চিত দানিল ইচ্ছা করে এটা করেনি।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category