• রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:২৩ পূর্বাহ্ন
Headline
হোমনায় ডাকাত সন্দেহে গ্রেপ্তার, মুক্তির দাবিতে সড়ক অবরোধ রবীন্দ্রনাথের গ্রাফিতিতে দেয়া কালি মুছে ভাইরাল রিকশাচালক সুপারিশকৃত বিচারকদের হবে ডোপ টেস্ট, বেঁধে দেয়া হলো সময় ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ ‘কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালকে ১০০০ শয্যায় উন্নীত করা হবে’: কৃষিমন্ত্রী এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের ৩–৬ মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেয়া হবে: মাহদী আমিন সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডে ডিএসসিসির বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান দেশে চাহিদার তুলনায় পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে : খাদ্যমন্ত্রী ক্ষতিকর উপাদানে তৈরি নকল ও ভেজাল পণ্যে বাজার সয়লাব শিক্ষার্থীদের ফলাফলের পাশাপাশি পাঠদানের কার্যকারিতাও মূল্যায়ন করতে হবে : ববি হাজ্জাজ

জ্বালানির মূল্যবৃদ্ধির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্যমন্ত্রী

Reporter Name / ১৫২ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

প্রভাত রিপোর্ট: জ্বালানি তেলের দাম বৃদ্ধির অজুহাতে নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এ বিষয়ে সরকারের নজরদারি রয়েছে বলেও জানান তিনি। তিনি বলেন, ডিজেলের মূল্য যে পরিমাণ বেড়েছে, তাতে পণ্যের দাম খুব বেশি বাড়ার কথা নয়। কেউ যদি অতিরিক্ত মূল্য নেয়, তাহলে তার বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেবে। দাম বাড়তে পারে, এমন অনুমান করে আগেভাগেই দাম বাড়িয়ে দেওয়া ঠিক নয়। শুক্রবার (৮ মে) সিলেটের বাইশটিলা এলাকায় জেলা পরিষদ ন্যাচারাল পার্ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মূল্যস্ফীতি নিয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, জ্বালানি তেলের মূল্য অন্য দেশের তুলনায় খুবই সামান্য বেড়েছে। এর ফলে পণ্যমূল্যের ওপর যে প্রভাব পড়বে, তা হবে ‘ওয়ানটাইম স্পাইক’ বা এককালীন বৃদ্ধি। এ কারণে মূল্যস্ফীতি অস্বাভাবিক হবে না এবং দীর্ঘস্থায়ীও হবে না।
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, দেশের বন্দর ব্যবস্থাপনায় দক্ষতার ঘাটতির কারণে পণ্য পরিবহন ব্যয় বাড়ছে। এটি কমাতে বন্দরগুলোর সক্ষমতা বাড়াতে হবে। এজন্য একজন ডেনিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বন্দরের কাজ দ্রুত সম্পন্ন হলে ইউনিটপ্রতি খরচও কমে আসবে।
সরকারি কলকারখানা বেসরকারিখাতে ছেড়ে দেওয়ার বিষয়ে তিনি বলেন, সরকারের কাজ ব্যবসা করা নয়, সরকার যেখানেই ব্যবসা করতে যায়, সেখানেই অদক্ষতার কারণে লোকসান হয়। এতে জনগণের টাকা অপচয় হয়। তাই লোকসানি প্রতিষ্ঠানগুলো বেসরকারিখাতের বিনিয়োগকারীদের কাছে ছেড়ে দিতে চায় সরকার। এসব মিল-ফ্যাক্টরি চালুর মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি ও রাজস্ব আহরণের ব্যবস্থা করতে সরকার কাজ করছে।
বাইশটিলায় ন্যাচারাল পার্ক নির্মাণ বিষয়ে তিনি বলেন, ওই এলাকায় জেলা পরিষদের ৪৩ একর জায়গা রয়েছে। এটিকে পর্যটকদের জন্য আকর্ষণীয় স্থানে রূপান্তরের উদ্যোগ নেওয়া হয়েছে। সেখানে ক্যাবল কার, রোপ ব্রিজসহ নানা ধরনের বিনোদন ব্যবস্থা থাকবে। শিশু থেকে প্রাপ্তবয়স্ক, সব বয়সীদের জন্য বিভিন্ন উপকরণ রাখা হবে। এ বিষয়ে জেলা পরিষদ একটি মাস্টারপ্ল্যান তৈরি করেছে। এটি সিলেটের অন্যতম পর্যটন আকর্ষণ হিসেবে গড়ে তোলা হবে এবং সরকার এতে অর্থায়ন করবে।
এ সময় জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদীসহ রাজনৈতিক নেতাদের ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category