• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
Headline
অর্থনৈতিক অনিশ্চয়তায়ও কারা টিকিয়ে রেখেছেন বিলাসপণ্যের বাজার বাজুসের সিদ্ধান্ত: নতুন অলংকার কিনতে ক্রেতাদের আলাদা করে মজুরি দিতে হবে ঋণ-আমানতের সুদ ব্যবধান কমাতে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মানছে না অধিকাংশ ব্যাংক জুলাই-সেপ্টেম্বরে তৈরি পোশাকের নিট রপ্তানি আয় ১১.২ শতাংশ নতুন নতুন প্রকল্প ব্যয় বাড়ছে , তবে আয় বাড়ছে না ২৮ বছর পর ওয়েনের কীর্তি ছুঁলেন ১৮ বছরের এনগুমোহা এবার এএফসির শাস্তি, আপিলের অবস্থা জানেন না আল আমিন ৩১২ বল খেললেন ফিলিপস-মিচেল, ভারতকে হতাশ করে নিউজিল্যান্ডের ড্র স্যান্ডপেপারগেট কেলেঙ্কারি নিয়ে ‘বিন্দুমাত্র সন্দেহ নেই’ ভিলিয়ার্সের অলিম্পিক সোনার পদকে সোনা কতটুকু

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি : পণ্য পরিবহনের খরচ বেড়েছে টেকনাফ বন্দরে

Reporter Name / ৬৯ Time View
Update : বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত সংবাদদাতা, টেকনাফ : দেশে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে পণ্য পরিবহনের খরচও বেড়েছে। এতে ব্যবসা-বাণিজ্যে কিছুটা প্রভাব পড়লেও সেটা সামলে নিয়ে পুরোদমে বাণিজ্যিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন ব্যবসায়ীরা।
টেকনাফ স্থলবন্দরের ব্যবসায়ী নেতা এনামুল হক জানান, জ্বালানি তেলের দামবৃদ্ধির সঙ্গে সঙ্গে টেকনাফ স্থলবন্দরে বিভিন্ন আমদানি-রপ্তানির মালামাল পরিবহনের খরচও বেড়েছে। মিয়ানমার থেকে আমদানি করা পণ্যের কিছু অংশ ঢাকায় যাচ্ছে। আর কিছু পণ্য স্থানীয় ব্যবসায়ীদের কাছে বিক্রি করা হচ্ছে। পরিবহন খরচ বাড়লেও ব্যবসায়ীরা তাদের বাণিজ্যিক কাজকর্ম পুরোদমে চালিয়ে যাচ্ছেন। তিনি আরও জানান, দীর্ঘদিন টেকনাফ স্থলবন্দর বন্ধের পর মিয়ানমারের সঙ্গে সীমান্ত বাণিজ্য সীমিত পরিসরে আবারো চালু হয়েছে। তবে আগের মতো সীমান্ত বাণিজ্য চালু হলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব আয় করতে পারবে। পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে গতি বাড়বে এবং স্থানীয় শ্রমিকদের আরও কাজের সুযোগ বাড়বে।
ঢাকা থেকে টেকনাফ স্থলবন্দরে টাইলস নিয়ে আসা ট্রাকচালক রবিউল হাসান জানান, আগে ঢাকা থেকে টেকনাফে মালামাল নিয়ে আসতে একটি ট্রাকের ভাড়া ছিল ২৩ হাজার টাকা। জ্বালানি তেলের দামবৃদ্ধির কারণে এখন তা বাড়িয়ে ২৪ হাজার টাকা নেওয়া হচ্ছে।
টেকনাফ স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি এহেতাশামুল হক বাহাদুর জানান, বন্দরে পণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে ব্যবসায়ীরা ট্রান্সপোর্টের মাধ্যমে গাড়ি ভাড়া করে পণ্য আনা-নেওয়া করেন। বর্তমানে গাড়িভাড়া কতটা বেড়েছে এবং পরিবহন খাতে কীভাবে খরচ নেওয়া হচ্ছে, তা পরিবহন ব্যবসায়ীরা জানবেন। তবে আগের থেকে খরচ বেড়েছে। এর প্রভাবতো কিছুটা হলেও ব্যবসায় পড়ছে।
এ বিষয়ে টেকনাফ স্থলবন্দরের ম্যানেজার জসিম উদ্দিন জানান, বন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম স্বাভাবিকভাবেই চলছে। তবে বিভিন্ন গণমাধ্যমে জ্বালানি তেলের দাম বাড়ার খবর দেখেছি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category