• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
Headline
পিরোজপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ব্যারিস্টার এম. সরোয়ার ও শেখ রাহাত ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়ি প্রাঙ্গণ থেকে উদ্ধার করা বোমা নিষ্ক্রিয় , বিজিবি মোতায়েন ৯ মাসে দেশে ফিরেছেন ১৬৮৭ জন নারী শ্রমিক ১৪৮ বছরেও জাতীয়করণ হয়নি বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল দুপুরে পদত্যাগের ঘোষণা দেবেন প্রতিমন্ত্রী ইশরাক, ফেসবুক পোস্টে আরও যা জানালেন অদৃশ্য রপ্তানির সম্ভাবনায় তৃতীয় স্তম্ভ পর্যটন বর্তমান সাইবার আইন সরকারের জন্য আত্মঘাতী: টিআইবি পূজাকে কেন্দ্র করে গুজব প্রতিরোধে কাজ চলছে : এসআরবি মহাপরিচালক গ্রিন কার্ড পেলেন মৌসুমী সপ্তমীতে লাল শাড়িতে ধরা দিলেন অভিনেত্রী বিদ্যা সিনহা মিম

টাঙ্গাইলে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন

Reporter Name / ১৫৯ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

আনোয়ার হোসেন নয়ন, টাঙ্গাইল: টাঙ্গাইল শহরের বটতলাস্থ প্রিমিওপ্লাজায় প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের কার্যারয় উদ্বোধন করা হয়েছে। সোমবার(১১ মে) দুপুরে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ওই উদ্বোধন ঘোষণা করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি মু. জোবায়েদ মল্লিক বুলবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অঅবু জুবায়ের উজ্জলের সঞ্চালনায় বিশিষ অতিথি ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) লায়লা আরজুমান্দ বানু, সহকারী পুলিশ সুপার(সদর সার্কেল) মাহবুব রেজুয়ান সিদ্দিক। সম্মানিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক জেড আই খান, কবি ও সাংবাদিক মাহমুদ কামাল, প্রবীণ সাংবাদিক বিমান বিহারী দাস, ওয়াহেদুজ্জামান মতি, টাঙ্গাইল সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও দৈনিক দিনকালের প্রতিনিধি শামসাদুল আখতার শামীম, সাধারণ সম্পাদক দৈনিক আমারদেশের প্রতিনিধি মহব্বত হোসেন, টাঙ্গাইল রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও প্রথমআলোর প্রতিনিধি কামনাশীষ শেখর, সাধারণ সম্পাদক ও দৈনিক জনকণ্ঠের প্রতিনিধি ইফতেখারুল অনুপম, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক কোষাধ্যক্ষ ও দৈনিক সমকালের প্রতিনিধি আব্দুর রহীম, সিএনএন এর প্রতিনিধি আফজাল হোসেন প্রমুখ।
সভা শেষে প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক নাসির ফিতা কেটে প্রিণ্ট মিডিয়া অ্যাসোসিয়েশনের কার্যালয় উদ্বোধন করেন। অনুষ্ঠানটি বিভিন্ন মিডিয়ার শতাধিক নবীন-প্রবীণ গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category