• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

টানা ৯ ম্যাচ জিতে বিশ্বকাপে মাঠে নামছে জার্মানি

Reporter Name / ১০৬ Time View
Update : রবিবার, ৭ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস : লেরয় সানে ৫৭তম মিনিটে সমতা ভাঙার গোল করলেন। শনিবার প্রীতি ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ গোলে জিতল জার্মানি। টানা ৯ ম্যাচ জিতে আগামী ১৪ জুন কুরাসাওয়ের বিপক্ষে বিশ্বকাপ শুরু করবে চারবারের চ্যাম্পিয়নরা। দ্বিতীয় মিনিটে ফ্রি কিক থেকে হেড করে জার্মানদের এগিয়ে নেন কাই হ্যাভার্টজ। ক্রিস্টিয়ান পুলিসিকের কর্নারের পর বাঁ পায়ের ভলিতে ৩৭তম মিনিটে সমতা ফেরান অ্যান্টনি রবিনসন।
হ্যাভার্টজের ছোট পাস ধরে প্রতিপক্ষের খেলোয়াড় মাইলস রবিনসনের দুই পায়ের ফাঁক গলে শট নেন। তার গায়ে হালকা লেগে দূরের পোস্ট দিয়ে বল জালে জড়ায়।
২০২২ সাল থেকে ইউরোপিয়ান প্রতিপক্ষদের কাছে টানা নবম হার দেখল ১৬তম র‌্যাঙ্কিংধারী যুক্তরাষ্ট্র।
১৯৯৪ সালের পর প্রথমবার বিশ্বকাপ আয়োজন করছে যুক্তরাষ্ট্র। আগামী শুক্রবার প্যারাগুয়ের বিপক্ষে আমেরিকানরা প্রথিম ম্যাচ খেলবে। তারপর অস্ট্রেলিয়া ও তুরস্ক সামনে দাঁড়াবে।
২০০২ সাল থেকে বিশ্বকাপের আগে শেষ ম্যাচে কখনো হারেনি যুক্তরাষ্ট্র। কিন্তু শিকাগোতে ঘরের মাঠ সোলজার ফিল্ডে ৬৩ হাজারের বেশি দর্শকের সামনে হতাশ করল তারা। ২০১৪ সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর টানা দুটি আসরে গ্রুপ পর্বে বিদায় নিয়েছিল জার্মানরা। এবার সেই ব্যর্থতা ঘুচানোর আগে টানা জয়ে থেকে আত্মবিশ্বাস বাড়িয়ে নিলো দলটি।


আপনার মতামত লিখুন :
More News Of This Category