• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
Headline
বৃষ্টি, পানি জমা আর এডিসের নতুন আবাস, গ্রামের ডেঙ্গু ছড়িয়ে পড়েছে লালবাগে বন্ধুর বাসার নিচে মাটি খুঁড়ে ব্যবসায়ী মর‌দেহ উদ্ধার ,গ্রেফতার ১ খিলগাঁওয়ের জিরানী খালের পানিতে উদ্ধার হওয়া অজ্ঞাত ব্যক্তির পরিচয় শনাক্ত শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের হাসপাতালে অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী এখনও স্বস্তি ফেরেনি রাজধানীর মাছ, মুরগি, ডিম ও সবজির বাজারে জুলাই হত্যা মামলায় সাবেক উপাচার্য কলিমউল্লাহকে গ্রেপ্তার দেখানোর আদেশ কিছু বিষয়ের অপপ্রয়োগের শঙ্কা গণমাধ্যম–সংশ্লিষ্টদের, বিবেচনার আশ্বাস সরকারের হ্যাকিং নিয়ে সংসদ সদস্যদের সতর্ক করলেন চিফ হুইপ পৃথিবীর কোনো জ্যোতিষী ভাবেনি আওয়ামী লীগ পালিয়ে বিদায় নেবে: ধর্মমন্ত্রী

টেক্সটাইল খাতের উন্নয়নে এআই ব্যবহার বাড়াতে চায় সরকার

Reporter Name / ৬১ Time View
Update : শনিবার, ২০ জুন, ২০২৬

প্রভাত রিপোর্ট: টেক্সটাইল খাতের উন্নয়নে কৃত্তিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার বাড়াতে হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শনিবার (২০ জুন) বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসে চতুর্থ আন্তর্জাতিক টেক্সটাইল বিজ্ঞান ও প্রকৌশল সম্মেলন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলে।
শিক্ষামন্ত্রী বলেন, টেক্সটাইল খাত বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ খাত। তৈরি পোশাক রফতানিতে বাংলাদেশের অবস্থান বিশ্বে দ্বিতীয়। কিন্তু এই খাতে বিভিন্ন চ্যালেঞ্জও রয়েছে। টেক্সটাইল খাতের উন্নয়নে এআই ব্যবহার বাড়াতে হবে। আ ন ম এহছানুল হক মিলন বলেন, আমরা টেক্সটাইল খাতে বিশ্বে নেতৃত্ব দিতে চাই। এ জন্য এ ক্ষেত্রে গবেষণা বৃদ্ধি করতে হবে। পাশাপাশি, গতানুগতিকতার বাইরে এসে উদ্ভাবনী ধারণা সংযোজন করতে হবে। মন্ত্রী আরও বলেন, এখন বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতেও টেক্সটাইল বিষয় যুক্ত করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আধুনিক ল্যাবের সুবিধা থাকতে হবে, যেন তারা আধুনিক বিশ্বের সঙ্গে কীভাবে প্রতিযোগিতা করতে হবে তা শিখতে সক্ষম হয়। এ সময় মন্ত্রী ‘গ্রিন টেক্সটাইল’ ও রিসাইক্লিং ব্যবস্থা জোরদার করার কথা জানান। জার্মানির জার্মানির হোখশুলে নিডাররাইন ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেসের অধ্যাপক বাস্টিয়ান কোয়াটেলবাউম মূল প্রবন্ধ উপস্থাপন করেন।
বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলসের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. জুলহাস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এর আগে মন্ত্র দেশব্যাপী আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) বৃক্ষরোপণ কর্মসূচি ২০২৬ এর উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category