• শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
Headline
টানা বৃষ্টির অজুহাতে ৪০০ ছুঁই ছুঁই কাঁচা মরিচ জনতা ব্যাংকে নিয়মিত পদোন্নতির পাশাপাশি সুপারনিউমারারি পদোন্নতির দাবি ছয় মাসে দ্বিতীয় সর্বোচ্চ মুনাফা পূবালী ব্যাংকের সিএমএসএমই, কৃষি , আবাসন ও ব্যক্তিগতখাতে খেলাপির সংখ্যা বেড়েছে তামিলনাড়ুতে বৃষ্টির জন্য মুসল্লিদের বিশেষ মোনাজাত বিএমডব্লিউতে বড় ত্রুটি, হাজার হাজার গাড়ি প্রত্যাহার করছে সৌদি আসামে বন্যায় মৃত বেড়ে ৮২, পানিবন্দি প্রায় দুই লাখ ২৪ ঘণ্টায় মরক্কো থেকে স্পেনে ৫০ হাজার মানুষের ঢল ক্যালিফোর্নিয়ায় এফ–৩৫বি বোমারু বিমান বিধ্বস্ত, বেঁচে গেলেন পাইলট পৃথিবীর উত্তাপ আরও বাড়িয়ে দিতে আসছে শক্তিশালী এল নিনো: ডব্লিউএমও

টেস্ট খেলতে অস্ট্রেলিয়ায় শান্ত-মুশফিকরা

Reporter Name / ১ Time View
Update : শনিবার, ১ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২৩ বছর টেস্ট সিরিজ খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম বহর। শুক্রবার রাত ১১টা ৫৫ মিনিটের ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন দলের ১৭ সদস্য।
প্রথম বহরে রয়েছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, অভিজ্ঞ ব্যাটার মুমিনুল হক, মুশফিকুর রহিম, তানজিদ হাসান তামিম, অমিত হাসান, দলের স্পিন কোচ মুশতাক আহমেদ, ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল ও প্রধান কোচ ফিল সিমন্স।
বোলিং কোচ ও সাপোর্ট স্টাফের কয়েকজন সদস্যও এই বহরের সঙ্গে অস্ট্রেলিয়ার উদ্দেশে রওনা হয়েছেন। বাকি ক্রিকেটার ও কর্মকর্তারা পৃথক ফ্লাইটে পরে দলের সঙ্গে যোগ দেবেন আগামী ২ আগস্ট। ডারউইনে আগামী ১৩ আগস্ট শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর ২২ আগস্ট ম্যাকায়ে দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে।
সিরিজ সামনে রেখে অস্ট্রেলিয়ায় পৌঁছেই কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ দল। সেখানে কয়েক দিনের অনুশীলন ও প্রস্তুতি ম্যাচের পর মূল লড়াইয়ে নামবে টাইগাররা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category