• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

টেস্ট থেকে অবসরের ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটার স্টিভ স্মিথ

Reporter Name / ১২৯ Time View
Update : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

প্রভাত স্পোর্টস : আগামী ছয় মাসে লাল বলের ক্রিকেটে অস্ট্রেলিয়ার ব্যস্ত সূচি। দক্ষিণ আফ্রিকা সফরের পর নিউজিল্যান্ড, ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে ১৫০তম বর্ষপূর্তি টেস্ট মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে। আর এই ব্যস্ততা শেষেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলতে পারেন তারকা ব্যাটার স্টিভ স্মিথ।
ইংল্যান্ডের পরবর্তী অ্যাশেজ সিরিজ নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়ে টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের বড় ইঙ্গিত দিলেন অস্ট্রেলিয়ার এই অভিজ্ঞ ব্যাটার। আগামী জুনে ট্রেন্টব্রিজে প্রথম অ্যাশেজ টেস্ট মাঠে গড়ার আগেই ৩৮ বছর হয়ে যাবে তার। কিন্তু ইংল্যান্ডে তার দাপট আরেকবার নাও দেখা যেতে পারে।
ইংল্যান্ডে স্মিথের টেস্ট রেকর্ড স্মরণীয়। সেখানে ২৩ টেস্ট খেলে ৫৪.২৭ গড়ে আট সেঞ্চুরি ও ১০ হাফ সেঞ্চুরিতে ২৩৩৪ রান করেছেন এই ব্যাটার। ইংল্যান্ডে শেষ দুটি সিরিজে রাজত্ব করলেও স্মিথ এখন পর্যন্ত বিদেশে অ্যাশেজ সিরিজ জিততে পারেননি। ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফ-কে তিনি বলেছেন, পুরোনো প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে আগামী বছর খেলার ব্যাপারে নিশ্চয়তা দিতে পারছেন না।
স্মিথ বলেছেন, ‘আমি এখনও জানি না সেখানে থাকব কি না। আমি এখন বলা যায় সিরিজ ধরে ধরে খেলা ক্রিকেটার, সম্প্রতি আমি যেমনটা করে আসছি। এই মুহূর্তে আমার জন্য সেটা এখনও অনেক দূরের ব্যাপার। জিততে পারলে (ইংল্যান্ডে অ্যাশেজ) আমার ভালো লাগবে। কিন্তু দেখা যাক, সেটা বাস্তবে রূপ নেয় কি না।’
তবে স্মিথ নতুন স্বপ্ন দেখতে শুরু করেছেন। ২০২৮ সালে অস্ট্রেলিয়ার হয়ে লস অ্যাঞ্জেলস অলিম্পিক গেমসে খেলতে চান তিনি। টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ার লম্বা করার ইচ্ছা। এজন্যই সম্ভবত টেস্ট ভবিষ্যৎ নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার কথা ভাবছেন স্মিথ।
অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার বলেন, ‘এই মুহূর্তে সম্ভবত অলিম্পিকে খেলতে পারা আমার লক্ষ্য। আমার এখনও মনে হয়, আরও কিছুদিন টি-টোয়েন্টি ক্রিকেট খেলতে পারব। খেলা শেষ করার পর আমি কী করব? আমি জানি না। আশা করি খেলার জন্য আরও কিছু সময় পাব।’
২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে অস্ট্রেলিয়ার জার্সিতে টি-টোয়েন্টি খেলতে দেখা যায়নি স্মিথকে। তবে সাম্প্রতিক বছরগুলোতে ফ্র্যাঞ্চাইজি লিগগুলো খেলছেন তিনি। বিবিএলে সিডনি সিক্সার্সে খেলেছেন। ইউরোপিয়ান টি-টোয়েন্টি লিগে খেলছেন স্টিভ ওয়াহর প্রতিষ্ঠিত আমস্টারডাম ফ্লেমসের হয়ে। এছাড়া মেজর লিগ ক্রিকেটে ওয়াশিংটন ফ্রিডম ও পাকিস্তান সুপার লিগে শিয়ালকোট স্ট্যালিয়ঞ্জ খেলেন তিনি। কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগ ছাপিয়ে এখন তার চোখ আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category