• মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
Headline
আটক রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌ-প্রধানের সাক্ষাৎ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিটসহ বিশেষ সুবিধা যুক্ত করা হবে : বিমান মন্ত্রী শিশুদের প্রযুক্তি থেকে দূরে নয়, সঠিক ব্যবহার শেখাতে হবে: ববি হাজ্জাজ মধ্যস্থতায় মামলা ৬২% কমেছে, এক বছরে বিচার বিভাগে আশার আলো দেখা যাবে : আইনমন্ত্রী ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের কাজে অসন্তুষ্ট হলে মন্ত্রিসভায় নতুন মুখ আনতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা সরকারি ও বেসরকারি মাধ্যমের হজ প্যাকেজ ঘোষণা, সর্বনিম্ন প্যাকেজ ৫ লাখ ৫ হাজার টাকা যে কারনে ভাইরাল বিটিএস তারকা জিমিন ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে প্রাণ গেলো ৩ জনের

ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে প্রাণ গেলো ৩ জনের

Reporter Name / ৬ Time View
Update : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

জেলা প্রতিনিধি,ময়মনসিংহ: ময়মনসিংহে ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে তিন জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই জন। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে ময়মনসিংহ- কিশোরগঞ্জ সড়কে ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- তারাকান্দার আব্দুল মোতালেবের মেয়ে শিলা আক্তার (২৫), ময়মনসিংহ সদর উপজেলার রঘু রামপুরের আব্দুল হামিদের স্ত্রী আবেদা আক্তার (৩৫)। অপরজনের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।
তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম জানান, শম্ভুগঞ্জ রেলক্রসিং এলাকায় অটোরিকশা ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। স্থানীয়রা আহত অবস্থায় চার জনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এর মধ্যে দুই জনকে অচেতন অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
ওসি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, হাসপাতালে তিন নারী ও অটোরিকশার চালককে আহত অবস্থায় নিয়ে আসা হয়। এর মধ্যে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেছেন। অটোরিকশারচালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে চলে গেছেন। গুরুতর অবস্থায় এক নারী হাসপাতালে ভর্তি আছেন। এ দুর্ঘটনায় মোট তিন জনের মৃত্যু হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category