• শনিবার, ১৬ মে ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
Headline
দেশপ্রেমিক ও বিশেষজ্ঞদের নিয়ে রাষ্ট্র মেরামত করা হবে: তথ্যমন্ত্রী ‘ভারতের সঙ্গে সুসম্পর্ক নির্ভর করবে ফারাক্কা চুক্তি সম্পাদনের ওপর’ জনগণের প্রকৃত দাবি হলে, কুমিল্লা বিভাগ হবে: প্রধানমন্ত্রী খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে দেশজুড়ে খাল পুনঃখননের পরিকল্পনা: প্রধানমন্ত্রী ট্রাম্পের হুঁশিয়ারি উড়িয়ে তাইওয়ানের পাল্টা ঘোষণা, ‘আমরা স্বাধীন’ পাকিস্তানকেই সিদ্ধান্ত নিতে হবে তারা ভূগোলে থাকবে নাকি ইতিহাসে: ভারতীয় সেনাপ্রধান ট্রাম্পের সফরের পরপরই মঙ্গলবার চীন যাচ্ছেন পুতিন টেলিকম খাতে বড় পরিবর্তনের রোডম্যাপ আসছে : আইসিটি উপদেষ্টা বিনিয়োগ ও কর্মসংস্থানকে সরকার সর্বাধিক গুরুত্ব দিচ্ছে : অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা ‘শুধু আইসিইউ বাড়িয়ে হাম পরিস্থিতি সামাল দেয়া সম্ভব না’

ট্রাম্পের সফরের পরপরই মঙ্গলবার চীন যাচ্ছেন পুতিন

Reporter Name / ১ Time View
Update : শনিবার, ১৬ মে, ২০২৬

প্রভাত ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের পরপরই চীন সফরে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (১৬ মে) ক্রেমলিন জানিয়েছে, আগামী ১৯ মে দুই দিনের সফরে চীন যাবেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়েছে, সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন পুতিন। সেখানে মস্কো ও বেইজিংয়ের মধ্যে সমন্বিত অংশীদারত্ব ও কৌশলগত সহযোগিতা আরও জোরদারের বিষয়টি নিয়ে আলোচনা হবে। দুই দেশের সম্পর্ক আরও গভীর করার উপায় নিয়েও নেতাদের মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ক্রেমলিন।
উল্লেখ্য গত ১৩ মে থেকে ১৫ মে পর্যন্ত তিন দিনের সফরে চীন ভ্রমণ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরে ট্রাম্প চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে চীন-মার্কিন সম্পর্ক এবং বিশ্ব শান্তি ও উন্নয়ন সম্পর্কিত প্রধান বিষয়গুলো নিয়ে খোলামেলা, গঠনমূলক এবং কৌশলগত আলোচনায় অংশ নিয়েছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category