• শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
Headline
জামায়াত রাজনৈতিকভাবে হঠকারী দল: রাশেদ খাঁন অস্ত্রের তথ্যদাতাকে সরকারিভাবে পুরস্কৃত করা হবে: এসআরবি তারেক রহমানের ভারত সফর, ঢাকা-দিল্লি কূটনৈতিক আলোচনা শুরু: দ্য হিন্দু ডেমরায় ৮৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে এআই ,গতি কমানোর আহ্বান ঘরেই খাবার, গ্যাস, বিদ্যুৎ, প্রসাধনী তৈরি করেন সংগীত-কাব্যা দম্পতি ডেঙ্গুতে সীতাকুন্ডে শিশুর মৃত্যু, কান্না মা-বাবার বিশ্ব বাঁশ দিবস , একটি বৈশ্বিক সচেতনতামূলক দিবস ঢাবিকে ‘সিনিয়র মাদ্রাসা’ না বানানোর আহ্বান ফজলুর রহমানের লালমনিরহাট বিজিবি’র মাদকবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় ইস্কাপ ও ফেয়ারডিল সিরাপ এবং গাঁজা জব্দ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে ৩০ বোতল দেশি মদ জব্দ

Reporter Name / ১৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬

মো: রেজাউল করিম, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৩০ বোতল দেশি মদ জব্দ করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। বিজিবি সূত্রে জানা যায়, বুধবার (২৯ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৪২ বিজিবির চান্দেরহাট বিওপির একটি টহল দল চোরা
চালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় পীরগঞ্জ উপজেলার সীমান্ত মেইন পিলার ৩৩৪ থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চান্দোহর বাজার এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ৩০ বোতল দেশি মদ জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দ করা মদের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়া চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category