• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

ডার্বির নাইট ক্লাবের ঘটনায় বিপাকে ইংল্যান্ডের ফাস্ট বোলার ব্রাইডন কার্স

Reporter Name / ৯২ Time View
Update : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

প্রভাত স্পোর্টস: ডার্বির সেই নাইট ক্লাবের ঘটনায় বিপাকে পড়েছেন ইংল্যান্ডের ফাস্ট বোলার ব্রাইডন কার্স। ক্রিকেটের সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে এই পেসারকে অভিযুক্ত করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেটে (ইসিবি) আচরণবিধি ও শৃঙ্খলা দেখভাল করা সংস্থা ক্রিকেট রেগুলেটর। ৩১ বছর বয়সী এই পেসার আচরণবিধির ৩.২ ধারা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে ক্রিকেট রেগুলেটরের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বিষয়টি এখন সিদ্ধান্তের জন্য স্বাধীন ডিসিপ্লিন প্যানেলের কাছে পাঠানো হবে। যেহেতু প্রক্রিয়াটি চলমান, তাই এ বিষয়ে আর কোনো মন্তব্য করা হবে না।’
কার্স ঘটনাটি ঘটিয়েছেন গত ২৩ আগস্ট। এর আগের দিন ডার্বিশায়ারের বিপক্ষে কাউন্টি চ্যাম্পিয়নশিপে জিতেছিল ডারহাম। জয় উদ্‌যাপন করতে সতীর্থদের সঙ্গে নাইটক্লাবে যান কার্স। সেখানেই ঘটে বিপত্তি। মাতাল ও বিশৃঙ্খল আচরণের সন্দেহে কার্সকে গ্রেপ্তার করে পুলিশ। পরে অবশ্য তাঁকে ছেড়ে দেওয়া হয়।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সেখানে কার্সকে হাতকড়া পরিয়ে নাইট ক্লাব থেকে বের করে নিতে দেখা যায়। ভিডিওতে তাঁর সতীর্থ বেন স্টোকস ও ম্যাথু পটসকেও দেখা যায়। পরে ডার্বিশায়ার পুলিশ বিষয়টি তদন্ত করে। কার্সের বিরুদ্ধে হামলার একটি অভিযোগও খতিয়ে দেখা হয়। তবে গত মাসে সেই তদন্ত বন্ধ করে দেয় পুলিশ। তবে এর আগেই নাইট ক্লাব–কাণ্ডের প্রভাব পড়ে কার্সের ক্যারিয়ারে। পাকিস্তানের বিপক্ষে লর্ডসে দ্বিতীয় টেস্টের দল থেকে তাঁকে বাদ দেওয়া হয়। এরপর ইংল্যান্ডের আর কোনো স্কোয়াডেও তাঁকে রাখা হয়নি। তবে ডারহামের হয়ে খেলেছেন কার্স।
দলটির দ্বিতীয় বিভাগে চ্যাম্পিয়ন হওয়ার পথেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
এর আগে কার্সের আচরণ নিয়ে প্রশ্ন উঠেছিল। সর্বশেষ অ্যাশেজে তৃতীয় টেস্টে হারের পর তাঁকে অ্যাডিলেডে বাইরে দেখা যায়। তখন অধিনায়ক বেন স্টোকস খেলোয়াড়দের টিম হোটেলে থাকার নির্দেশ দিয়েছিলেন।
ইংল্যান্ড সর্বশেষ সিরিজ খেলেছে শ্রীলঙ্কার সঙ্গে। এই সিরিজে কার্সের না থাকা নিয়ে কথা বলেছিলেন সাদা বলের অধিনায়ক হ্যারি ব্রুক, ‘তার কিছু সময় দূরে থাকা দরকার ছিল। সে পর্দার আড়ালে কিছু বিষয় নিয়ে কাজ করছে। আশা করি, ভবিষ্যতে সে ফিরতে প্রস্তুত হবে।’
অভিযুক্ত কার্সকে এখন ডিসিপ্লিন প্যানেলের সামনে হাজির হতে হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই শুনানি হতে পারে। সেখানেই তাঁর শাস্তি নির্ধারণ করা হবে। ক্রিকেট পোর্টাল ক্রিকইনফো জানিয়েছে, কার্সের দীর্ঘ মেয়াদের নিষেধাজ্ঞাও হতে পারে। আবার শুধু তিরস্কার করাও হতে পারে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category