• রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
Headline
কে হচ্ছেন নতুন রাষ্ট্রপতি নিজের অনুসারীদের নিয়ে একটি ‘সাজানো নির্বাচন’ আয়োজনের চক্রান্ত করছিলেন অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান মোল্লা হোমনায় অবৈধ ড্রেজারের ডাম থেকে পুকুরে পড়ে যুবকের মৃত্যু মেসির এক প্রপিতামহ ছিলেন ব্রাজিলের সঙ্গে সম্পর্কিত আল-নাসরের বিপক্ষে ম্যাচ আয়োজন করে সান্তিয়াগো বার্নাব্যু ট্রফি পুনরুজ্জীবিত করা হোক কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া চিলির বিখ্যাত ক্লাবে যোগ দিচ্ছেন ফিফা সভাপতির বিরুদ্ধে ‘রাজনৈতিক নিরপেক্ষতা’ ভঙ্গের অভিযোগ খারিজ আইওসির ইতালির জাতীয় দলের কোচ হতে সম্মত কিংবদন্তি আন্দ্রেয়া পিরলো মায়ের কঠোর পরিশ্রম ও আত্মত্যাগকে সম্মান জানাতেই তিন আঙুলে ‘এ’ বানান সূর্যবংশী জুলাই মাসে ভেন্যু বদলালেও আন্তর্জাতিক শিরোপা জিতেছে স্পেন

ডিএসসিসির উচ্ছেদ অভিযান, ৮ নার্সারির মালিককে জরিমানা

Reporter Name / ২৭ Time View
Update : রবিবার, ৫ জুলাই, ২০২৬

প্রভাত রিপোর্ট: রাজধানীতে সৌন্দর্য বর্ধন, উন্মুক্ত স্থান দখলমুক্ত করা এবং জনসাধারণের অবাধ চলাচল নিশ্চিত করতে বিশেষ উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রবিবার (৫ জুলাই) ডিএসসিসির সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবা খানের নেতৃত্বে করপোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের সবজি বাগান এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
অভিযানকালে সড়ক ও ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ অস্থায়ী দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করে এলাকাটি দখলমুক্ত করা হয়। এ ছাড়া সরকারি জায়গা অবৈধভাবে দখল করে নার্সারি স্থাপন করায় আটটি নার্সারির মালিকের বিরুদ্ধে আটটি মামলা দিয়ে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে সংশ্লিষ্ট নার্সারিগুলো থেকে রবিবার সন্ধ্যা ৬টার মধ্যে সব গাছ সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়।
ডিএসসিসি জানিয়েছে, নগরীর পরিবেশ সংরক্ষণ এবং জনসাধারণের চলাচল নির্বিঘ্ন রাখতে অবৈধ দখলের বিরুদ্ধে এ ধরনের উচ্ছেদ অভিযান ও মোবাইল কোর্ট নিয়মিত পরিচালনা করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category