• রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
Headline
পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে খাল দখলমুক্ত ও পরিচ্ছন্নতা অভিযান অপ্রতীম খুন: মায়ের আইফোন নিয়ে বন্ধুদের সঙ্গে ছবি তুলতে বের হয়েছিল দ্বিতীয় সন্তানের বাবা-মা হলেন রণবীর-দীপিকা কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর বেতন ও মজুরি সমন্বয়ের চাপ তৈরি হতে পারে বেসরকারি খাতে ১ অক্টোবর প্রধানমন্ত্রীর বাসা থেকেই সৌরবিদ্যুতের ব্যবহার শুরু : প্রতিমন্ত্রী মীর শাহে আলম সরকারি কর্মকর্তারা জনগণের সম্পদের কাস্টোডিয়ান : স্থানীয় সরকার মন্ত্রী গ্রামীণ অর্থনীতিকে ডিজিটাল সিস্টেমের আওতায় এনেই টেকসই উন্নয়ন সম্ভব: অর্থমন্ত্রী দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সব মন্ত্রণালয়ের প্রশিক্ষণে অভিন্ন সিলেবাসের নির্দেশ প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক ফ্যাশন অঙ্গনে আলাদা পরিচিতি তৈরি করেছেন কাতারের রাজমাতা
বিয়ের দাওয়াতে যাওয়া হলো না মা ও দুইবোনের

ডোমারে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জনসহ ভ্যানচালকের মৃত্যু

Reporter Name / ১৩৫ Time View
Update : রবিবার, ১২ জুলাই, ২০২৬

নীলফামারী প্রতিনিধি : নীলফামারীর ডোমার উপজেলায় ট্রাক ও ব্যাটারিচালিত অটোভ্যানের (মিথিলা) মুখোমুখি সংঘর্ষে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুইজন। রবিবার (১২ জুলাই) বিকাল পৌনে চারটার সময় উপজেলার জলঢাকা-ডোমার আঞ্চলিক সড়কের একবট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, উপজেলার পাঙ্গামটকপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নদীয়াপাড়ার ওলি বর্মন রায়ের ছেলে অটোভ্যান (মিথিলা) চালক পরিমল বর্মন রায় (৪০), পরিমলের ছোট ভাই প্রদীপ বর্মন রায়ের স্ত্রী প্রতিমা বর্মন রায় (৩০), তার দুই সন্তান বিপাশা বর্মন রায় (৮) ও যাদব বর্মন রায় (৪)।
এ সময় আহত প্রতিমার আহত যমজ সন্তান নম্রত বর্মন রায় (৪) ও অপরযাত্রী সহিদুল ইসলাম (৪০) গুরুতর আহত হয়েছেন। তাদের প্রথমে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় বলে জানান ডোমার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রায়হান বারী।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নিতহরা উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের মড়ালের ডাঙ্গা এলাকায় বিয়ের দাওয়াতের অনুষ্ঠানে যাচ্ছিলেন। পথিমধ্যে একবট এলাকায় জলঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পেছন থেকে অটোভ্যানটিকে ধাক্কা দেয়। এরপর ট্রাকটি সড়কের পাশে পড়ে যায়। ঘটনাস্থলেই চারজন মারা যায়। আর আহতদের ফায়ার সার্ভিস, পুলিশ এসে হতাহতদের হাসপাতালে নিয়ে যায়।
নিহত প্রতীমা রানীর স্বামী প্রদীপ বর্মন রায় বলেন, বড় ভাইয়ের অটোভ্যানে করে বিয়ের দাওয়াতে স্ত্রী ও তিন সন্তানকে পাঠাচ্ছিলাম। স্ত্রী আর দুই সন্তানকে একসঙ্গে হারালাম। আরেক সন্তান মৃত্যুর সঙ্গে লড়ছে হাসপাতালে। আমি এখন কী নিয়ে বাঁচব।
নীলফামারীর ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লা হাবিব বলেন, এ ঘটনায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। ঘটনার সময় চালক ও তার সহকারী ট্রাকটি রেখে পালিয়ে গেছে। তবে, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহগুলো হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category