• মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
Headline
‘নিখোঁজ’ কনটেইনারের ক্ষতিপূরণ দাবি নিয়ে পাল্টাপাল্টি দোষারোপ বিবেকের জীবন যখন ওলটপালট হয়ে যায়, এ সময় পথ দেখিয়েছিলেন অক্ষয় কুমার ‘ঢাকাইয়া দেবদাস’ দিয়েই ফিরবেন বুবলী টেইলর সুইফট – ট্রাভিস কেলসি বিয়েতে অতিথিদের দেয়া হয়েছিল নানা শর্ত ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’-এ প্রতিটি চ্যালেঞ্জ দিশা পাটনিকে আরও শক্ত করেছে সাত পাকে বাঁধা পড়লেন বলিউড প্রযোজক অংশুলা কাপুর ও রোহন ঠাক্কর নিউইয়র্কের ব্যস্ত জীবনে মেট্রোর ভেতরেই চলে ফুটবল প্রদর্শনী ও নাচ এন্ড্রিকের গোল মিস ও ব্রাজিলের হার নিয়ে মুখ খুললেন স্কালোনি বিশ্বকাপ স্বপ্ন অধরাই রইল রোনালদোর বিতর্কের জন্ম দেয়া যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

‘ঢাকাইয়া দেবদাস’ দিয়েই ফিরবেন বুবলী

Reporter Name / ৪ Time View
Update : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

প্রভাত বিনোদন: রোজার ঈদে রায়হান রাফীর ‘প্রেশার কুকার’ দিয়ে প্রশংসা পেয়েছিলেন শবনম বুবলী। তবে তারও আগে থেকেই আড়াল অবলম্বন করছিলেন অভিনেত্রী। কারণ অন্তঃসত্ত্বা ছিলেন তিনি। কিছুদিন আগে খবর দিলেন, তিনি কন্যার মা হয়েছেন; বাবা শাকিব খান।
মাতৃত্বের খবরে আলোচনার কেন্দ্রে উঠে আসেন বুবলী। কিন্তু কাজের খবরে ফিরবেন কবে? সেটারই আভাস মিলল এবার। নতুন ছবি ‘ঢাকাইয়া দেবদাস’-এর শুটিং দিয়েই ক্যামেরার সামনে দাঁড়াবেন ‘বসগিরি’ অভিনেত্রী।
খবরটি গণমাধ্যমকে জানিয়েছেন ছবির নির্মাতা জাহিদ হোসেন। তিনি জানান, বুবলীর সঙ্গে তার যোগাযোগ হয়েছে। শারীরিক অবস্থার ওপর নির্ভর করে সেপ্টেম্বর নাগাদ শুটিংয়ে অংশ নেবেন অভিনেত্রী। ছবিতে বুবলীর সঙ্গে আছেন আদর আজাদ। এ অভিনেতার সঙ্গে কোরবানির ঈদে এসেছে তার ‘পিনিক’; যদিও ছবিটি দর্শককে আকৃষ্ট করতে পারেনি।
নির্মাতা জানিয়েছেন, পুরান ঢাকার সংস্কৃতি উঠে আসবে এই ছবিতে। তবে মূল কেন্দ্রে থাকবে এক শিয়া যুবক ও সুন্নি তরুণীর সম্পর্ক। বাংলার পাশাপাশি উর্দু ভাষায়ও সংলাপ দেবেন বুবলী-আদর।
নির্মাতা জাহিদ বলেন, ‘বুবলী যেহেতু এখন সন্তান ও নিজের পরিচর্যায় কিছু দিন সময় নেবেন, তাই আমরা এর মধ্যে অন্যান্য অংশের শুটিং শুরু করতে যাচ্ছি।’
যদিও বিষয়টি নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি বুবলী। এমনকি মা হওয়ার পর থেকে গণমাধ্যমও এড়িয়ে চলছেন অভিনেত্রী।


আপনার মতামত লিখুন :
More News Of This Category