• বুধবার, ১৩ মে ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
Headline
মারা গেছেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কয়েক সেকেন্ডে থেমে গেল রোনালদোর লিগ জয়ের উৎসব ব্রাজিলের বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা ১৮ মে, নেইমারকে নিয়ে ঘোর অনিশ্চয়তা রিয়াল মাদ্রিদকে ধ্বংস করতে চায় একটি চক্র: ফ্লোরেন্তিনো পেরেজ ইউরোপের ফুটবল মৌসুম এখন শেষের পথে, ৮ জনের মধ্যে ৬ স্পেনের কোচ বার্সেলোনার সঙ্গে নতুন দুই বছরের চুক্তিতে কোচ হ্যান্সি ফ্লিক কাতারের সেবাস্তিয়ান সোরিয়া বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়স্ক খেলোয়াড় তাকে আমার নিজের সন্তানের মতো মনে হয় : তমা মির্জা মান্যতা আর সন্তানদের নিয়েই দিনকাল কাটছে সঞ্জয়ে দত্তের জনহিতকর কাজে চন্দ্রশেখর জোসেফ বিজয়, প্রশংসায় পঞ্চমুখ কমল হাসান

তাকে আমার নিজের সন্তানের মতো মনে হয় : তমা মির্জা

Reporter Name / ৪ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

প্রভাত বিনোদন: ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী তমা মির্জা। পর্দার গ্ল্যামার আর অভিনয়ের বাইরে ব্যক্তিজীবনে তিনি কতটা পারিবারিক, তার প্রমাণ মিলল সম্প্রতি এক টেলিভিশন অনুষ্ঠানে। সেখানে নিজের ছোট ভাই তূর্য মির্জার সঙ্গে তার এক অনন্য ও আবেগঘন সম্পর্কের কথা তুলে ধরেন এই অভিনেত্রী।
তমা জানান, তার ছোট ভাই তূর্যর সঙ্গে বয়সের ব্যবধান প্রায় ১১ বছর। দীর্ঘ বিরতির পর পরিবারে আসা এই কনিষ্ঠ সদস্যের প্রতি তমার ভালোবাসা ও দায়িত্ববোধ শুরু থেকেই ছিল অন্যরকম। ২০১২ সালের দিকে তার বাবা ভীষণ অসুস্থ হয়ে পড়েন। তখন তমা ক্যারিয়ারের শুরুর দিকে থাকলেও পরিবারের হাল ধরেন শক্ত হাতে। ২০১৩ সালে বাবাকে কর্মজীবন থেকে অবসর নিতে বলেন এবং তখন থেকেই পরিবারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন তিনি।
ভাইয়ের সঙ্গে তার সম্পর্কের গভীরতা বোঝাতে গিয়ে তমা বলেন, ‘তূর্যর কাছে আমি ঠিক আম্মুর পরের জায়গাটাতেই। আমি ওর যেমন ভালো বন্ধু, তেমনি অভিভাবকও। আমি যখন কোনো রিলস বানাই বা ছবি তুলি, আগে ওকে দেখাই যে সব ঠিক আছে কি না। ও আবার গান গাইতে খুব পছন্দ করে, ও গান গেয়ে আমাকে শোনায়।’
তমার কথায়, ‘কখনো কখনো তাকে আমার নিজের সন্তানের মতো মনে হয়। ও বড় কোনো ভুল করলেও আমি শাসন করতে পারি না। আম্মুকে বলি তুমি বকা দাও, কিন্তু আম্মু বলে ও তোমাকেই ভয় পায় তুমিই বলো। কিন্তু আমি কিছুতেই ওকে বকা দিতে পারি না।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category