• মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
Headline
প্রায় ৬ হাজার কোটি টাকা বেশি খরচে চীন কোম্পানিকে কাজ দেওয়া কেন, প্রশ্ন আখতারের নগর উন্নয়নে আরও ৯৫ কোটি ডলারের ঋণ দিলো বিশ্বব্যাংক আধুনিক শ্রেণিকক্ষ ও শিক্ষক প্রশিক্ষণে বাংলাদেশকে সহযোগিতায় আগ্রহী ইউনেস্কো টেস্ট লিখে ডায়াগনস্টিক সেন্টার থেকে চিকিৎসকদের কমিশন বছরে ১৮৬১ কোটি টাকা সোনাগাজীতে হচ্ছে দেশের বৃহত্তম ২২০ মেগাওয়াট সৌরবিদ্যুৎকেন্দ্র যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৬.৯২% পাঁচ ধাপে চার হাজারের বেশি ইউপিতে ভোট : ইসি বিজয় দিবসে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের মোট ঋণ ২৩ লাখ ৩৭ হাজার কোটি টাকা : সংসদে অর্থমন্ত্রী ব্যাংক খাত থেকে অর্থ পাচারে বিশ্বের শীর্ষে থাকতে পারে বাংলাদেশ: টাস্কফোর্স

তিতাসের সাতানী ইউনিয়ন পরিষদ ভবন মধ্যবর্তী স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি প্রদান

Reporter Name / ৬২ Time View
Update : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

মো. বিল্লাল মোল্লা, কুমিল্লা উত্তর : কুমিল্লার তিতাস উপজেলার ১ নম্বর সাতানী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন ইউনিয়নের ভৌগোলিক মধ্যবর্তী স্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ইউনিয়নের সর্বস্তরের জনগণ। ২২টি গ্রামের মানুষের যাতায়াত ও নাগরিক সেবা গ্রহণের সুবিধা নিশ্চিত করতে বারকাউনিয়া বাজার ও চরকুমারিয়া-কাঁঠালিয়া উচ্চ বিদ্যালয় সংলগ্ন ঈদগাহের পাশে ভবনটি নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা। রোববার (১৫ নভেম্বর) বেলা ১১টার দিকে ইউনিয়নবাসীর উদ্যোগে তিতাস উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে এবং গৌরীপুর-হোমনা আঞ্চলিক সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সাতানী ইউনিয়নের ২২টি গ্রামের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনটি এমন একটি স্থানে নির্মাণ করা হোক, যেখান থেকে ইউনিয়নের সব এলাকার মানুষ সহজে যাতায়াত করে প্রয়োজনীয় সরকারি ও নাগরিক সেবা গ্রহণ করতে পারবেন। ইউনিয়নের প্রায় ৯০ শতাংশ মানুষের যাতায়াতের সুবিধা বিবেচনায় বারকাউনিয়া বাজার ও চরকুমারিয়া-কাঁঠালিয়া উচ্চ বিদ্যালয়ের মাঝামাঝি ঈদগাহসংলগ্ন স্থানটি ভবন নির্মাণের জন্য সবচেয়ে উপযুক্ত।
বক্তারা আরও বলেন, ইউনিয়নের কোনো এক প্রান্তে পরিষদ ভবন নির্মাণ করা হলে দূরবর্তী এলাকার বাসিন্দাদের প্রশাসনিক ও নাগরিক সেবা নিতে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। এতে সাধারণ মানুষের সময় ও অর্থের অপচয়ের পাশাপাশি নারী, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের দুর্ভোগও বাড়বে। তাই জনসাধারণের স্বার্থ, যাতায়াতের সুবিধা এবং ইউনিয়নের ভৌগোলিক অবস্থান বিবেচনায় নিয়ে ভবনটি মধ্যবর্তী স্থানে নির্মাণের কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি।
এ সময় কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়ার সুদৃষ্টি কামনা করে বক্তারা বলেন, ইউনিয়নবাসীর এ দাবি কোনো ব্যক্তিবিশেষের নয়; বরং ২২টি গ্রামের মানুষের নাগরিক সুবিধা নিশ্চিত করার একটি যৌক্তিক দাবি। তাই এ বিষয়ে সংসদ সদস্য ও সংশ্লিষ্ট প্রশাসনকে আন্তরিকতার সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন ১৯৭১ সালের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন ফজলু, বীর মুক্তিযোদ্ধা মো. আলাউদ্দিন, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. সামসুল হক, চরকুমারিয়া ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. শফিকুর রহমান শফিক, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোসাম্মৎ খুকি আক্তার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রুকুন উদ্দিন সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ডাক্তার মো. ইসমাইল হোসেন, শ্রমিক দলের সদস্যসচিব মো. মফিজুল ইসলাম বশির, সাতানী ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন আলম, বারকাউনিয়া গ্রামের তরুণ সমাজসেবক মো. রবিউল ইসলাম টুলু, সাতানী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাইনুদ্দীন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আকতার হোসেন, দপ্তর সম্পাদক মো. আনোয়ার হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আলম খান, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল হক মেম্বার, বিএনপি নেতা ফজলুল হক মেম্বার, ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সুমন মিয়া, মো. অসেক মিয়া, নয়াকান্দি গ্রামের তরুণ সমাজসেবক বশির আহমেদ এবং ইউনিয়ন ছাত্রদল নেতা মো. আব্দুল হাকিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মানববন্ধন শেষে ইউনিয়নের বিভিন্ন গ্রামের গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উপজেলা প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপিতে সাতানী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবনটি ইউনিয়নের ভৌগোলিক মধ্যবর্তী স্থানে নির্মাণের দাবি জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category