• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন

তিতাসে জাতীয় যুব দিবস উদযাপন: র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ

Reporter Name / ৩৪ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

মো.বিল্লাল মোল্লা কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি: কুমিল্লার তিতাসে জাতীয় যুব দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে রবিবার (১ নভেম্বর) দুপুরে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তর, তিতাসের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যুবসমাজই আগামী দিনের ভবিষ্যৎ। ’৫২-এর ভাষা আন্দোলন, ’৬২-এর শিক্ষা আন্দোলন, ’৬৬-এর ছয় দফা, ’৬৯-এর গণ-অভ্যুত্থান, ’৭০-এর নির্বাচন, ’৭১-এর মহান মুক্তিযুদ্ধ, ’৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং ’২৪-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনসহ দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে যুবসমাজ অগ্রণী ভূমিকা পালন করেছে।
তিনি আরও বলেন, আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যুবসমাজকে দেশের উন্নয়ন ও উৎপাদনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে বিভিন্ন পরিকল্পনা হাতে নিয়েছেন। সেই পরিকল্পনা বাস্তবায়নে তরুণদের দক্ষ, যোগ্য ও আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। যুবসমাজকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে দেশের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাতে হবে। তারুণ্যের শক্তি, মেধা ও সৃজনশীলতাকে কাজে লাগাতে পারলে দেশ উন্নয়ন ও অগ্রগতির পথে আরও এগিয়ে যাবে।
তিনি বলেন, দক্ষতা অর্জন, আত্মকর্মসংস্থান এবং নতুন উদ্যোক্তা তৈরির মাধ্যমে তরুণ প্রজন্মকে স্বাবলম্বী করে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। দক্ষ যুবশক্তিই গড়বে সমৃদ্ধ বাংলাদেশ—এটাই হোক আমাদের অঙ্গীকার।
তিতাস উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা আনজুমের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও তিতাস উপজেলা বিএনপির সভাপতি ওসমান গনি ভূঁইয়া।
জাতীয় যুব কাউন্সিলের তিতাস উপজেলা সদস্য মো. শামীম আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভূঁইয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি কাজী কবির হোসেন সেন্টু, মিজানুর রহমান ভুলু সিকদার ও আক্তারুজ্জামান; যুগ্ম সম্পাদক হাজী মকবুল হোসেন, শাহজাহান সওদাগর ও সেলিম মোল্লা; কুমিল্লা উত্তর জেলা মহিলা দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রুবি ইসলাম; বলরামপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোজাম্মেল হক মজনু পাঠান; নারান্দিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি জহিরুল ইসলাম বিএসসি এবং মজিদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম মিন্টু সরকার।
এ ছাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. নজরুল ইসলাম সরকার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সিরাজ ও সদস্যসচিব ইসমাইল হোসেন, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সাইমুল ইসলাম আখন্দ ও সদস্যসচিব মফিজুল ইসলাম বশির, উপজেলা জাসাসের আহ্বায়ক অ্যাডভোকেট দেলোয়ার হোসেন প্রধান, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফাহিম সরকার ও সদস্যসচিব আল আমিন হক বাবুসহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে যুব উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে প্রশিক্ষিত যুবকদের মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category