• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
Headline
ইরানে গায়িকা ও তাঁর দলের সদস্যদের বেত্রাঘাত অস্ত্রবাহী স্যাটেলাইট উৎক্ষেপণের প্রস্তুতি রাশিয়ার হুমকি মোকাবিলার ঘোষণা ন্যাটোর শেফ থেকে এনভিডিয়ার শীর্ষ কর্মকর্তা, জেনসেন হুয়াংয়ের মেয়ে নিজ পদে এনভিডিয়ায় ফিরেছেন জেনসেন হুয়াং ব্যাংক খাতের দুর্বলতা কাটাতে চার বছরের সংস্কার পরিকল্পনা বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা করবে জাপান, যাত্রীদের খরচ কত বাড়বে ৪ মাসে ৮ হাজার ৬৪৯ টন প্রাণিজ পণ্য রপ্তানি, আয় ৩০৯ কোটি টাকা গ্যাস ও কনডেনসেট বিক্রি করে বিজিএফসিএলের মুনাফা ১৪৮ কোটি টাকা বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, প্রথম ফ্লাইট বৃহস্পতিবার চুলে রঙ করার কারণে হেরেছেন শুনে নেইমার বললেন, ‘ওরা ফুটবল বোঝে না’

তিন বাণিজ্যিক সম্পদ বিক্রি করবে মাইডাস ফাইন্যান্স

Reporter Name / ৫৫ Time View
Update : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬

প্রভাত অর্থনীতি: শেয়ারবাজারে তালিকাভুক্ত মাইডাস ফাইন্যান্সিংয়ের পরিচালনা পর্ষদ কোম্পানিটির তিনটি বাণিজ্যিক সম্পদ প্রচলিত বাজারদরে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। তবে এসব সম্পদ বিক্রির জন্য শেয়ারহোল্ডারদের পাশাপাশি সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন নিতে হবে। রবিবার (৩০ আগস্ট) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।
কোম্পানিটির পরিচালনা পর্ষদের ৩৯৯তম সভায় গত ২৭ আগস্ট বিকেল ৩টায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রাজধানীর ধানমন্ডিতে মাইডাস ফাইন্যান্সিংয়ের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সম্পদগুলো বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়।
কোম্পানির প্রকাশিত তথ্যমতে, বিক্রির জন্য নির্ধারিত সম্পদগুলোর মধ্যে রয়েছে রাজধানীর ধানমন্ডির নাহার গ্রিন সামিটে অবস্থিত একটি বাণিজ্যিক ফ্লোর স্পেস। হোল্ডিং নম্বর ৪৩ (নতুন), ৩০৫ (পুরোনো), রোড নম্বর ১৬ (নতুন), ২৭ (পুরোনো), ধানমন্ডি, ঢাকা-১২০৯ ঠিকানার এ সম্পত্তিটি ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত। এর সঙ্গে আটটি গাড়ি পার্কিং রয়েছে।
এ ছাড়া চট্টগ্রামের খুলশীর পূর্ব নাসিরাবাদে ৬২, জাকির হোসেন রোডের এক্সেল এসএম টাওয়ারের প্রথম তলায় থাকা একটি বাণিজ্যিক ফ্লোর স্পেস ও একটি গাড়ি পার্কিং বিক্রি করা হবে। অন্য সম্পদটি রয়েছে বগুড়া সদরের রংপুর রোডের বড়গোলা এলাকায় অবস্থিত জামিল শপিং সেন্টারে। শপিং সেন্টারটির তৃতীয় তলায় থাকা বাণিজ্যিক জায়গাটির সঙ্গে একটি গাড়ি পার্কিং রয়েছে।
মাইডাস ফাইন্যান্সিং জানিয়েছে, সম্পদগুলো প্রচলিত বাজারদরে বিক্রি করা হবে। তবে বিক্রয় কার্যক্রম চূড়ান্ত করতে শেয়ারহোল্ডারদের অনুমোদনের পাশাপাশি সংশ্লিষ্ট নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category