• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
Headline
সোনার দাম ভরিতে সর্বোচ্চ কমল ২৮৫৮ টাকা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সংকট উৎপাদনের প্রধান অন্তরায় , প্রবৃদ্ধি কমেছে ০.৪ শতাংশ জার্মানি ও ফ্রান্স থেকে দেশের রপ্তানি আয় কমেছে প্রায় ৬৭৮ মিলিয়ন ডলার একের পর এক নীতিগত ছাড় দেয়া সত্ত্বেও ব্যাংকখাতে খেলাপি ঋণের ঊর্ধ্বগতি অব্যাহত রুশ বাহিনীতে বাংলাদেশিসহ বিদেশিদের পাচারের ঘটনা তদন্ত করবে ইউক্রেন উচ্চতা মাত্র ২ ফুট, দাম ১ কোটি রুপি: পুষ্কর মেলায় নজর কাড়ছে ‘পিঙ্কি’ মার্কিন গোয়েন্দা সংস্থার ওয়েবসাইটে সাইবার হামলা, গুরুত্বপূর্ণ তথ্য ফাঁস ১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ ‘দখলের’ হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর নেতানিয়াহুকে এড়িয়ে সরকার গঠনে দুই বিরোধী দলের চুক্তি মিয়ানমারের শরণার্থীদের ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

তুর্কি সুপার লিগে অসাধারণ নৈপুণ্য দেখালেন সালাহ, করলেন জোড়া গোল

Reporter Name / ৪৪ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

প্রভাত স্পোর্টস: তুর্কি সুপার লিগে নিজের প্রথম সেরা একাদশে নেমেই অসাধারণ নৈপুণ্য দেখালেন মিশরের তারকা ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। তার জোড়া গোলে ঘরের মাঠ পাপারা পার্কে ইস্তাম্বুল বাসাকসেহিরকে ২-১ ব্যবধানে হারিয়েছে ট্রাবজোনস্পোর।
ম্যাচের শুরুতেই বাসাকসেহিরের গোলরক্ষক মুহামেদ সেঙ্গেজারের কাছ থেকে বুদ্ধিমত্তার সঙ্গে বল কেড়ে নেন সালাহ। ডিফ্লেকশন হয়ে বল পোস্টের ভেতরের কোণ ছুঁয়ে জালে জড়ায়। প্রথম অর্ধে পেনাল্টি থেকে গোল করে বাসাকসেহিরকে ১-১ ব্যবধানে সমতায় ফেরান এলদোর শোমুরোদভ। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোল ব্যবধানে।
বিরতির পরপরই আর্নেস্ট মুচির বাড়িয়ে দেওয়া পাস থেকে ১০ গজ দূর থেকে দুর্দান্ত এক ফিনিশিংয়ে দলকে আবার এগিয়ে নেন ৩৪ বছর বয়সী এই তারকা।
ম্যাচ শেষের ১১ মিনিট আগে ডি-বক্সে পেড়ে যাওয়ার পর ডাইভিংয়ের অভিযোগে সালাহকে হলুদ কার্ড দেখান রেফারি। ইনজুরি টাইমে প্রায় ৪৫ গজ দূর থেকে ফাঁকা জালে বল পাঠিয়ে হ্যাট্রিকের উদযাপনে মেতে উঠলেও অফসাইডের কারণে সেই গোল বাতিল হয়। ম্যাচটি শেষ হয় ২-১ গোল ব্যবধানে।
লিভারপুলে ৯ বছরের সফল ক্যারিয়ারে ২৫৭টি গোল করার পর এই গ্রীষ্মেই ফ্রি ট্রান্সফারে ট্রাবজোনস্পোরে যোগ দেন সালাহ। সপ্তাহে ২,৮০,০০০ পাউন্ড বেতনে দুই বছরের চুক্তিতে নাম লেখানোর পর এটি ছিল ক্লাবের হয়ে তার তৃতীয় ম্যাচ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category