• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ পূর্বাহ্ন
Headline
সুস্থ সংস্কৃতির মাধ্যমে ভেদাভেদহীন শান্তিময় বাংলাদেশ গড়া হবে: সংস্কৃতি প্রতিমন্ত্রী ‘হিটুর ফাঁসি কার্যকর না হওয়া পর্যন্ত আমার মনে শান্তি নেই’: নিহত আছিয়ার মা পিরোজপুরে বসতঘরে আগুন, ব্যক্তিগত বিরোধের অভিযোগ নজরুল বিশ্ববিদ্যালয়ে নবম ট্রেজারারের যোগদান নেপাল-তিব্বতে নিহত বেড়ে প্রায় ৮০০, নিখোঁজ ছাড়াল ৩ হাজার লারাক দ্বীপে মার্কিন হামলার জবাবে জর্ডানে পাল্টা হামলা ইরানের যুক্তরাষ্ট্র–ইরান পাল্টাপাল্টি হামলা, হরমুজে দিনে চলছে মাত্র ৫ জাহাজ ইরানের সঙ্গে লেনদেন, আরও একটি ব্যাংকের ওপর নিষেধাজ্ঞা দেবে যুক্তরাষ্ট্র বাজপাখির ছানার দাম ৫ কোটি টাকা যুক্তরাষ্ট্রে আকস্মিক বন্যা : ১৫ জন নিখোঁজ

ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত, আহত চারজন

Reporter Name / ৫২ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

মো. নুরুল আমিন, ত্রিশাল : ময়মনসিংহের ত্রিশালে ট্রাক-সিএনজির মুখোমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় সিএনজির চালকসহ আরো চারজন আহত হয়েছে।
ত্রিশাল থানা ও এলাকাবাসি সূত্রে জানাযায়, সোমবার সকাল সাড়ে আটটার দিকে ত্রিশাল-বালিপাড়া সড়কের ঠাকুরবাড়ি মোড় সংলগ্ন স্থানে বালিপাড়া গামী একটি ট্রাক ( ঢাকা মেট্রো-ট–১২-৪৬৪৩) ও জেলার নান্দাইল থেকে ছেড়ে আসা ত্রিশাল গামী সিএনজির মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সিএনজির যাত্রী ইমরান হোসেন (৩৬) ও অজ্ঞাত একজন মহিলা (৪০) নিহত হয় এবং সিএনজির চালকসহ চারজন আহত হয়। নিহত ইমরান হোসেনের বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার হারার কান্দা গ্রামে। আহতদের এলাকাবাসি প্রথমে ত্রিশাল উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহতরা হলেন- সিএনজির চালক ফয়জুল ইসলাম (৩৪), রুবেল (৩০), হ্নদয় (২২) ও নাবিল (২২)।
ত্রিশাল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, ট্রাক চালক রং সাইড দিয়ে বেপরোয়া গতিতে ট্রাক চালালে এ দুর্ঘটনা ঘটে। লাশ দুটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার পর ট্রাকের চালক ট্রাক ফেলে পালিয়ে যায়।


আপনার মতামত লিখুন :
More News Of This Category