• রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
Headline
ময়মনসিংহে বাসে যাত্রী জিম্মি করে মুক্তিপণ আদায়, আটক ‘মূলহোতা’ চট্টগ্রামে আন্তর্জাতিক অনলাইন প্রতারক চক্রের ৬৩ সদস্য গ্রেফতার পরিবেশ সচেতন আগামী প্রজন্ম গড়ার অঙ্গীকারে ব্র্যাক ইউনিভার্সিটিতে শেষ হলো গ্রিন জেনেসিস ২০২৬ কেমিক্যাল ও শিল্পখাতে স্বনির্ভর বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে আয়োজিত হলো ‘রেডমিন হরাইজন -২০২৬’ রাজধানীতে অর্ধ কোটি টাকার জাল নোটসহ গ্রেফতার ১ গ্রামবাংলায় শরতের আসল রূপ পরিমিত সাজসজ্জা এবং গোছানো পরিবেশই ঘরের সৌন্দর্য বাড়াতে বেশি ভূমিকা রাখে দক্ষিণ ভারতের পাহাড়ি নীলকুরিঞ্জি প্রায় ১২ বছর পর ব্যাপকভাবে ফুল ফোটে প্রকৃতিপ্রেমীদের কাছে সুইজারল্যান্ড যেন স্বপ্নের মতো এক জায়গা শরীর সুস্থ রাখতে যেসব খাবারের দিকে নজর দেয়া জরুরি

ত্রিশালে বিনামূল্যে ছয়টি বকনা বাছুর বিতরণ

Reporter Name / ২২৮ Time View
Update : সোমবার, ২৯ জুন, ২০২৬

প্রভাত সংবাদদাতা, ত্রিশাল: ময়মনসিংহের ত্রিশালে ছয়জন দরিদ্র নারী-পুরুষকে তিনদিন ব্যাপী প্রশিক্ষণে শেষে ছয়টি বকনা বাছুর বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে ও স্থানীয় এনজিও শশী ফাউন্ডেশনের বাস্তবায়নের প্রথম কিস্তিতে সোমবার বিকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বকনা বাছুর বিতরণ করেন। শশী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম কিরণের সভাপতিত্বে অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নাজনীন সুলতানা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা দুদকের সাবেক সভাপতি মোখছেুর রহমান আশেকী, উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক আনিছুজ্জামান মৃধা প্রমুখ।


আপনার মতামত লিখুন :
More News Of This Category