• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
Headline
ফানুস ওড়ানোয় বিশেষ নজরদারি, বৌদ্ধদের দুই উৎসবে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস শারদীয় দুর্গোৎসব ঘিরে খুলনায় এবার ৮১৮টি মন্দিরে পূজা-অর্চনার আয়োজন ব্যালন ডি’অরে নতুন ভোটে মেসির চেয়ে এগিয়ে রোনালদো! ইমরান-পুত্রদের সাক্ষাৎকারের জের, ধারাভাষ্য থেকে বাদ ইংল্যান্ডের দুই কিংবদন্তি! এমিলিয়ানো মার্টিনেজের শারীরিক অবস্থার উন্নতির খবরে স্বস্তি পরিচ্ছন্নতাকর্মীদের পূজার উপহার দিলেন এলজিআরডি প্রতিমন্ত্রী- ডিএসসিসি প্রশাসক আবারও গ্রেপ্তার ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ আগারওয়ালা সরকারি চাকরিজীবীরা এ মাসেই বাড়তি বেতন পাবেন, আগের হারে ভাতা দেয়া হবে চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন শেষ করা কঠিন : ইসি মাছউদ বাংলাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: দীনেশ ত্রিবেদী
সংবাদ সম্মেলন

দশম গ্রেডসহ তিন দাবি প্রাথমিক সহকারী শিক্ষকদের

Reporter Name / ১৫ Time View
Update : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

প্রভাত রিপোর্ট: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১৩তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করাসহ তিন দফা দাবি বাস্তবায়নের দাবি জানিয়েছেন সহকারী শিক্ষকেরা। আগামী বছরের ১ জানুয়ারির মধ্যে দাবিগুলো বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন তাঁরা। রবিবার বেলা তিনটায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গ্রেড বাস্তবায়ন সমন্বয় পরিষদ এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।
শিক্ষকদের তিন দফা দাবি হলো—সহকারী শিক্ষকদের বর্তমান বেতন ১৩তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করা, চাকরির ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির জটিলতা নিরসন এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বছরের ১০ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিশ্রুত এক প্রেস বিজ্ঞপ্তিতে শিক্ষকদের তিনটি দাবি বাস্তবায়নের কথা বলা হয়েছিল। তবে প্রায় এক বছর পার হলেও এসব দাবির কোনোটিই বাস্তবায়িত হয়নি। এতে শিক্ষকদের মধ্যে হতাশা তৈরি হয়েছে।
সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘প্রায় এক বছর হয়ে গেলেও আমাদের দাবি বাস্তবায়িত হয়নি। আমরা আশা করি, ১ জানুয়ারির মধ্যে দাবিগুলো বাস্তবায়নে পদক্ষেপ নেওয়া হবে। আমরা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category