• সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
Headline
মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা বিএনপির সংসদ সদস্যের ছেলেকে আটক করল পুলিশ ধর্ষণ ও ভ্রূণ নষ্টের মামলায় দুই দিনের রিমান্ডে জিসান সাঘাটায় স্কুল কমিটি নিয়ে দ্বন্দ্বে ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা সাবেক কর্মকর্তার বিরুদ্ধে সৎ বোন ও মাকে ঘরছাড়া করার অভিযোগ কচুয়ায় বিএনপি নেতা সরদার জাহিদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ বাবাকে নিয়ে যে গানগুলো আজও ছুঁয়ে যায় হৃদয় ৮ হাজার টাকা আয় করে ৪ হাজার দিতেন স্কুল বেতন, বাবার স্মরণে আবেগী তৌসিফ বাবার ভরসার হাতটা চলে গেলে বোঝা যায় পৃথিবী কত ফাঁকা: চঞ্চল চৌধুরী ‘মানুষ আজও তাঁকে মনে রেখেছে’, বাবাকে নিয়ে ফাহমিদা নবী

দাপট দেখিয়ে সুইডেনকে ৫-১ উড়িয়ে দিয়েছে নেদারল্যান্ডস

Reporter Name / ৩ Time View
Update : রবিবার, ২১ জুন, ২০২৬

প্রভাত স্পোর্টস: রোমাঞ্চকর ম্যাচে জাপানের সঙ্গে ২-২ সমতায় বিশ্বকাপ শুরুর পর দ্বিতীয় ম্যাচে বড় জয় পেয়েছে নেদারল্যান্ডস। দাপট দেখিয়ে সুইডেনকে উড়িয়ে দিয়েছে ৫-১ ব্যবধানে। এর মধ্য দিয়ে ডাচরা বিশ্বকাপে টানা সর্বোচ্চ ম্যাচ অপরাজেয় থাকার রেকর্ডে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে ছাপিয়ে গেছে।
বিশ্বকাপে ১৯৫৮ থেকে ১৯৬৬ পর্যন্ত টানা ১৩ ম্যাচ অপরাজিত ছিল ফুটবল-রাজাখ্যাত পেলের ব্রাজিল। চলতি বিশ্বকাপে নামার আগে নেদারল্যান্ডস তাদের চেয়ে এক ম্যাচ পিছিয়ে ছিল। এরপর জাপানের সঙ্গে ড্র করেই সেলেসাওদের সমান ১৩ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড স্পর্শ করে রোনাল্ড কোম্যানের দল। গতকাল ১৪তম ম্যাচ অপরাজেয় থেকে তারা রেকর্ডটি একান্তই নিজেদের করে নিলো।
ফিফা ২০১০ বিশ্বকাপের ফাইনালে শেষবার হেরেছিল নেদারল্যান্ডস। ১১৬ মিনিটে আন্দ্রেস ইনিয়েস্তা গোল করলে স্পেনের কাছে হেরে তাদের প্রথমবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন ভেঙে গিয়েছিল। এরপর থেকে আর বিশ্বকাপে ম্যাচের নির্ধারিত সময়ে হারেনি নেদারল্যান্ডস। ২০১৪ ও ২০২২ আসরে অংশ নিয়ে তারা টাইব্রেকারে হেরে বিদায় নেয়। আশ্চর্যজনকভাবে ২০১৮ বিশ্বকাপের বাছাইপর্ব পেরোতে পারেনি ডাচরা।
চলমান বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নেমে হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে সুইডেনের চেনা রক্ষণাত্মক দেয়ালকে স্রেফ উড়িয়ে দিল নেদারল্যান্ডস। প্রথমার্ধে ব্রায়ান ব্রবি এবং দ্বিতীয়ার্ধে কোডি গাকপোর জোড়া গোলের পর শেষদিকে স্কোরশিটে নাম তোলেন ক্রিসেনসিও সামারভিল। ৫ গোল হজম করা সুইডিশরা ব্যবধান কমায় অ্যান্টনি ইলাঙ্গার একমাত্র গোলে।
বিশ্বকাপে সর্বোচ্চ ম্যাচ অপরাজেয় থাকার রেকর্ড গড়া নেদারল্যান্ডস ‘এফ’ গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছে। নকআউট রাউন্ডে ওঠার ক্ষেত্রে বেশ এগিয়েও গেছে কোম্যানের দল। এ ছাড়া ৩ পয়েন্ট নিয়ে সুইডেন দুই এবং তিনে থাকা জাপানের পয়েন্ট ১। ১ ম্যাচ খেলে শূন্য পয়েন্ট নিয়ে তিউনিসিয়া তলানিতে রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category