• সোমবার, ২৫ মে ২০২৬, ০২:০০ অপরাহ্ন
Headline
আগামী কয়েক দিন হজে কী কী করবেন হাজিরা নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ, ঘরমুখো মানুষের ভোগান্তি মহাখালী বাসস্ট্যান্ডে বাড়ছে ঘরমুখো মানুষের চাপ সিদ্ধিরগঞ্জের চিটাগাংরোডে বাড়ছে যাত্রীর চাপ , আদায় করা হচ্ছে অতিরিক্ত ভাড়া ঈদ যাত্রায় গাবতলীতে দূরপাল্লার বাসের টিকিটে সংকট নেই ঈদযাত্রায় কমলাপুর রেল স্টেশনে উপচে পড়া ভিড়, যাত্রী ভোগান্তি মিনায় লাখো হজযাত্রী, হজের আনুষ্ঠানিকতা শুরু তীব্র গরমে হাঁসফাঁস করা জনজীবনে কিছুটা স্বস্তির বার্তা দিচ্ছে বৃষ্টি শুরু হয়ে গেছে ঈদের ছুটি, সকালে কিছুটা ফাঁকা ছিল রাজধানীর প্রধান সড়কগুলো ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামি জিতেছে ৬–৪ গোলে, চোট পেলেন মেসি

দুই তারকাকে বিদায় জানাল লিভারপুলের দর্শক-সমর্থকরা, কাঁদলেন সালাহ

Reporter Name / ২ Time View
Update : সোমবার, ২৫ মে, ২০২৬

প্রভাত স্পোর্টস: চলতি মৌসুমে বাজে পারফরম্যান্স করে ভক্তদের রোষানলে পুড়েছিলেন মোহাম্মদ সালাহ। কিন্তু লিভারপুলের শেষ লিগ ম্যাচের পর সেই রাগ-ক্ষোভ ছাপিয়ে মিসরীয় ফরোয়ার্ডের প্রতি তাদের ভালোবাসা দেখা গেল। তাতে নিজের আবেগ ধরে রাখতে পারেননি সালাহ।
ব্রেন্টফোর্ডের সঙ্গে ১-১ গোলে ড্রয়ের ম্যাচে ৭৩তম মিনিটে বদলি হয়ে মাঠ ছাড়েন সালাহ। শেষ বাঁশি বাজতেই ভক্তরা তাকে অভিবাদন জানালে তাকে অশ্রুসিক্ত দেখা যায়। এদিন শেষ ম্যাচ খেলেছেন সালাহর আরেক সতীর্থ অ্যান্ডি রবার্টসন। গত ৯ বছরে ক্লাবের সাফল্যে গুরুত্বপূর্ণ অবদান রাখা দুই তারকাকে বিদায় জানাল অ্যানফিল্ডের দর্শক-সমর্থকরা।
সালাহ স্কাই স্পোর্টসকে বলেন, ‘আমি মনে করি আমার সারা জীবনের চেয়েও বেশি কাঁদলাম। আমি আসলে আবেগপ্রবণ নই। আমাদের যৌবন এখানে কেটেছে, শুরু থেকে শেষ পর্যন্ত সবকিছু ভাগাভাগি করেছি। এই ক্লাব যেখানে থাকার কথা, সেখানে আমরা রেখেছি। (রবার্টসন) ভালোবাসার যোগ্য, কারণ মাঠে সে সব দিয়েছে। এজন্যই তারা তাকে ভালোবাসে।’
সালাহ ও রবার্টসন একই সঙ্গে ২০১৭ সালের ট্রান্সফার উইন্ডোতে লিভারপুলে যোগ দেন। একসঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ ও দুটি প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন।
২০২৫ সালের ডিসেম্বরে ‘ক্লাব আমাকে বাসের নিচে ছুড়ে মেরেছে’ মন্তব্য করে বিতর্কের মুখে পড়েন সালাহ। এই মাসের শুরুতে সোশাল মিডিয়ায় তার পোস্ট, ‘হেভি মেটাল ফুটবলে’ ফেরা প্রয়োজন লিভারপুলের। তবে যাবার বেলায় ক্লাবে অর্জিত সাফল্যে সন্তুষ্টির কথা বললেন তিনি।
সালাহ বললেন, ‘এটা জীবন। যখন পেছনে তাকাব, তখন আশ্চর্য হয়ে বলতে হবে আমি যা অর্জন করেছি তার চেয়ে কি বেশি কিছু চাইতে পারতাম। না, আমরা সবকিছু জিতেছি। ভক্তদের কাছ থেকে আমরা ভালোবাসা পেয়েছি এবং আমার জন্য এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি এখান থেকে অনেক দূরে থাকব। প্রত্যেকবার আবেগ ছুঁয়ে যাবে। আমি আশা করি দল এই অবস্থানেই থাকবে, সবকিছুর জন্য লড়তে থাকবে।’


আপনার মতামত লিখুন :
More News Of This Category