• বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
Headline
শৃঙ্খলাজনিত কারণে মাইলস্টোন থেকে টিসি দেওয়া হয়েছিল সুহিকে রথযাত্রার অনুষ্ঠানে গিয়ে অসুস্থ হয়ে পড়লেন মির্জা ফখরুল শিশু ইয়ামালের সঙ্গে লাজুক মেসির সেই বিখ্যাত ছবিটি কীভাবে তোলা হয়েছিল শরণখোলায় দম্পতির লাশ উদ্ধার, চিরকুটে লেখা, ‘আমাদেরকে মাফ করে দিও’ বাংলাদেশে সবচেয়ে বড় বিনিয়োগকারী দেশ চীন হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু ‘নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সম্ভব নয়’ নির্বাচিত সরকারের অগ্রাধিকার অনুযায়ী হবে সংস্কারের ধারাবাহিকতা: অর্থমন্ত্রী বৃষ্টির দাপটে রাজধানীতে সবজির দাম বাড়তি জিয়াউর রহমানকে গুলি করা মেজর মোজাফফর গ্রেফতার, ছিলেন আত্মগোপনে
প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

‘দুই বছরেও ওয়াসিম হত্যাকাণ্ডের বিচার না হওয়া বিচার বিভাগের দুর্বলতা’

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

প্রভাত সংবাদদাতা, কক্সবাজার: জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত শেষে মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, দুই বছরেও ওয়াসিম হত্যাকাণ্ডের বিচার না হওয়া বিচার বিভাগের দুর্বলতা। ফ্যাসিবাদ বিরোধী রাজপথের কর্মী হিসেবে আমিও জুলাই হত্যাকাণ্ডের বিচার চাই। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টায় কক্সবাজারের পেকুয়ার মেহেরনামা মুরাপাড়ায় শহীদ ওয়াসিমের সমাধিস্থল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ‘রাজনীতি জিইয়ে রাখার জন্য নানা অপকৌশলের আশ্রয় নিচ্ছে শেখ হাসিনা। বাংলাদেশের জনগণই তাদেরকে প্রতিহত করবে।’
হত্যাকারীরা এখনও দেশের বাইরে থেকে দেশে ফিরে আসার হুমকি দিচ্ছে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে যারা সংগ্রাম করেছেন এবং যাদের ভাইদের হত্যা করা হয়েছে, তাদের দৃষ্টিতে এসব হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতরা যদি কোনোদিন বাংলাদেশের মাটিতে ফিরে আসে, তবে রাজনীতি করা তো দূরের কথা, বাংলাদেশের মাটিতে পা রাখা মাত্রই জনগণকে সাথে নিয়ে ফাঁসির রায় কার্যকর করার জন্য যা যা করণীয়, সবকিছু করা হবে।’
এসময় উপস্থিত ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, ‘২০২৪ সালের আজকের এই দিনে (১৬ জুলাই) আবু সাঈদ ও ওয়াসিমসহ ছয়জন শহীদ হয়েছিলেন। এটি জুলাই গণঅভ্যুত্থানের একটি মাইলফলক। তারা আমাদের পথ দেখিয়েছিলেন যে জুলাই আন্দোলন থেকে আর পেছনে ফেরার কোনো পথ নেই। প্রায় দুই হাজার মানুষের আত্মত্যাগের বিনিময়ে গত ১৭ বছরের ফ্যাসিবাদী শাসনের পরিসমাপ্তি ঘটেছে।’
ওয়াসিমের কবর জিয়ারতকালে আরও উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জিয়াউদ্দীন আহমেদ (এনডিসি), পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), ওয়াসিমের বাবা, কক্সবাজার জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলা ও উপজেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা ও রাজনৈতিক নেতারা।
প্রসঙ্গত, ২০২৪ এর ১৬ জুলাই চট্টগ্রামের মুরাদপুরে আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে পুলিশ-ছাত্রলীগ ও যুবলীগ। এসময় গুলিতে নিহত হন চট্টগ্রাম কলেজের তৎকালীন স্নাতকের ছাত্র মোহাম্মদ ওয়াসিম আকরাম। তিনি পেকুয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং চট্টগ্রাম কলেজ ছাত্রদলের যুগ্ম-আহ্বায়কের দায়িত্বে ছিলেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category